
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় জুলফিকার আলী ভুট্টো নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সোহরাব মেম্বারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই এলাকার জুলফিকার আলীর পরিবারের। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন জুলফিকার আলী ভুট্টোসহ কয়েক জনের ওপর হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে কয়েকজনকে মারাত্মকভাবে আহত হন। আহতদের মধ্যে ভুট্টোকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
হামলায় আহত সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কৈজুরীর ইছাইল গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেবি




