
মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মোট ১৮টি ফেরির মধ্যে বর্তমানে চলাচল করছে ১২-১৩টি ফেরি। বাকিগুলো বিকল থাকায় চারটি ডকইয়ার্ডে ও দুইটি পাটুরিয়ার স্থানীয় ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।
এই নৌরুট দিয়ে প্রতিদিন গড়ে যানবাহন পারাপার হয় তিন থেকে চার হাজার। এর মধ্যে দেড় হাজার যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও বাকিগুলো পণ্যবোঝাই ট্রাক।
শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে গড়ে ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকছে।
এতে প্রতিটি যানবাহনকে আট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ঘাটে পারের অপেক্ষায় বসে থাকতে হয়।
জেবি




