
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঘন কুয়াশার কারণে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার সোহাদিয়া এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।
আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন, সাদিয়া আক্তার, তানিয়া আক্তার ও মোহাম্মদ মাহিন।
হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের অবস্থা গুরুতর। তাদের অনেকেরই দাঁত, হাত ও মাথায় গুরুতর আঘাত রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ছয়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা বরমী থেকে যাত্রীবোঝাই করে রওনা দেয়। অটোরিকশাটি সোহাদিয়া গ্ৰামের স্টিল মিলের সামনে পৌঁছালে ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় সিএনজিচালিত অটোরিকশার সবাই। তাদের উদ্ধার করে স্থানীয় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
জেবি




