
চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে নগরের টাইগারপাস রেলওয়ে কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রকৌশলীর নাম এমদাদুল হাসান শোভন (২৯)। তিনি চট্টগ্রাম ওয়াসায় কর্মরত ছিলেন। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। তিনি চট্টগ্রামের খুলশীতে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এমদাদুলের।
জেবি




