
করোনাভাইরাসের প্রকোপ রোধে পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাঠে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী ও আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে দোকান খোলা রাখার দায়ে ১০ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দ্যেমী ২৯ বি সৈয়দপুর সেনানিবাসের ক্যাপ্টেন মোহাম্মদ গালিবের নেতৃত্বে বাজার মনিটরিং,সামাজিক দূরত্ব নিশ্চিত,জনসমাগম রোধে তৎপরতা সহ শহরের বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
এসময় প্রশাসনের নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার দায়ে পঞ্চগড়ের ১০ ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা জেলা শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে জনসাধারনকে অযথা বাইরে ঘোরাফেরা না করে নিজ নিজ বাড়িয়ে চলে যেতে উৎসাহ প্রদান করেন।
জিএ




