
রাজধানীর ঢাকার মিরপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- মো. হেলাল (৩৩), দেলোয়ার হোসেন (২৯), সোহেল রানা (২৮) এবং শাহীন (২০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
র্যাব বলছে, মিরপুর মডেল থানা ও ভাষানটেক এলাকায় গতকাল বুধবার (২২ ডিসেম্বর) রাতে ‘চাঁদাবাজি করার সময়’ তাদের ধরা হয়।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ বিষয়ে র্যাব-৪-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম বলেন, ‘তাদের কাছে চাঁদাবাজির ১৪ হাজার ৪১৫ টাকা পাওয়া যায়। চক্রটি দীর্ঘদিন ধরে ফুটপাত থেকে চাঁদাবাজি করে আসছিল।’
কেএফ/টিআই




