
গাজীপুরে একটি বাড়িতে ভাড়া নেয়ার কথা বলে ডাকাতির ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় কোনাবাড়ী ইউনিয়নের পূর্বপাড়া এলাকার আরিফ সরকারের ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
আরিফ সরকারের মা সুফিয়া বলেন, সন্ধ্যা ৭টার দিকে দুজন ব্যক্তি ভাড়া নেয়ার কথা বলে ঘরে ঢোকে। কিছুক্ষণ পর আরও ১৫-১৬ জন লোক পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত-পা বেঁধে সোনা, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।
আরিফের দাবি, ডাকাতরা ১৫ ভরি স্বর্ণের অলঙ্কার, নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান জিনিষপত্র লুট করেছে।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোবারক হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এসএস /আরকে




