
রাজধানী আফতাবনগরে একটি বাসা থেকে মঞ্জিল (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বাড্ডা থানা পুলিশ।
বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, আফতাব নগরের বি ব্লকের, ৭ নম্বর রোডের ৫ নম্বর বাসার ছয় তলা থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের গলা ও হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণটি খতিয়ে দেখা হচ্ছে।
এমসি/এসএস




