
রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে রাস্তায় ফেলে রাখা একটি লাগেজের ভেতর থেকে হাত-পা ও মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে দারুস সালাম থানা পুলিশ।
দারুস সালাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, সকালে দক্ষিণ কল্যাণপুরের রাস্তায় একটি লাগেজ পড়ে থাকতে দেখা যায়। পরে লাগেজটি খুলে এর ভেতরে এক ব্যক্তির হাত-পা ও মস্তকবিহীন মৃতদেহ পাওয়া যায়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর হবে। মরদেহটি দেখে ধারণা করা হচ্ছে, তীব্র ক্ষোভে খুনিরা এভাবে ওই ব্যক্তিকে হত্যা করেছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
এমসি/এসএস




