
রাজধানীর মিরপুর ১২ নম্বরের সিরামিক বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এ সময় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট একযোগে কাজ করে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, রাতে সিরামিক বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি মিজানুর রহমান।
এএ




