ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভাড়াটিয়ার ছদ্মবেশে শিশু অপহরণ, অতঃপর যা ঘটল...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৭ পিএম
পুলিশের হাতে গ্রেপ্তার রোমেলা খাতুন, ডানে অপহৃত শিশু রহিমা খাতুন। ছবি: আরটিভি

গাজীপুরে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির মালিকের মেয়েকে (৫) অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় এক নারীকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) শ্রীপুর থানা পুলিশ ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথ গ্রাম থেকে অপহরণকারী রোমেলা খাতুনকে গ্রেপ্তার এবং অপহৃত শিশু রহিমা খাতুনকে উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (আমান বাংলা মোড়) গ্রামের আব্দুল মালেকের বাড়ি থেকে রহিমাকে অপহরণ করেন ওই নারী।

অপহৃত শিশু রহিমা খাতুন তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (আমান বাংলা মোড়) গ্রামের আব্দুল মালেকের মেয়ে। অপহরণকারী রোমেলা খাতুন ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়ির মালিকের মেয়ে রহিমা খাতুনকে অপহরণ করেন রোমেলা খাতুন। পরে শিশুর বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

আরও পড়ুন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মঙ্গলবার রোমেলা খাতুন বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে বাড়ির মালিকের সাথে ভাড়া নিয়ে কথাবার্তা বলতে থাকে। এক পর্যায়ে মালিকের মেয়েকে বাড়ির পাশের দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যায়। পরে শিশুকে নিয়ে না আসলে স্বজনেরা বিভিন্ন জায়গায় নারীকে খুঁজতে থাকে। এর দুই ঘণ্টা পর রোমেলা খাতুন শিশুর বাবা আব্দুল মালেকের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি পুলিশকে জানালে শিশুর ক্ষতি করা হবে বলেও হুমকি দেয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে শ্রীপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নারীর অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ভোরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রঘুনাথ গ্রাম থেকে রোমেলা খাতুনকে গ্রেপ্তার এবং অপহৃত শিশু রহিমা খাতুনকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুর বাবা অপহরণকারী নারীর বিরুদ্ধে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা (নং-৫৭) করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং উদ্ধার করা শিশুকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরটিভি/এমএইচজে/

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে একাধিক মাফিয়া ডাকাত চক্র। চক্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে টার্গেট করা ব্যক্তিকে প্রকাশ্যে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যাচ্ছে।
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
সম্প্রতি, ‘রেমিটেন্স না পাঠালে দেশে আসার সুযোগ নেই প্রবাসীদের: প্রধানমন্ত্রী’ শিরোনামে আরটিভির একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সম্পূর্ণ ভুয়া। 
সতর্কীকরণ: প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রীর নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
আরটিভির নাম, লোগো, আইডি কার্ড ও ব্যুম ব্যবহার করে নোয়াখালীতে অনিয়ম, চাঁদাবাজি ও হুমকি প্রদর্শনের অভিযোগ উঠেছে চাকরিচ্যুত সাবেক জেলা প্রতিনিধি মনির হোসেন বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে আরটিভি কর্তৃপক্ষ। একই সঙ্গে জনসাধারণকে সতর্ক করে বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আরটিভির নোয়াখালী জেলার সাবেক প্রতিনিধি মনির হোসেন বাবু (পিতা- আব্দুর রব মিয়া, জাতীয় পরিচয়পত্র নম্বর- ৭৫২০৭০৪৪৮৩২৫৭, ঠিকানা- সোহেল স্টোর, দক্ষিণ হাজীপুর, ব্যাংক রোড, চৌমুহনী, নোয়াখালী)-কে গত ৮ মার্চ ২০২৬ তারিখ থেকে চাকরিচ্যুত করা হয়েছে।
জনস্বার্থে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
আরও পড়ুন
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
মা ও শিশু সহায়তা কর্মসূচি নিয়ে ‘নতুন নির্দেশনা’