‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই’

আরটিভি নিউজ

সোমবার, ০৭ জুলাই ২০২৫ , ০৫:২৭ পিএম


‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই’
সংগৃহীত ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে বলে জানান তিনি।

সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে এনবিআর চেয়ারম্যান এ কথা জানান।

তিনি বলেন, এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। সাধারণভাবে কারো কোনো ভয়ের কারণ নেই। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, অভয় দেয়ার জন্য এখানে এসেছি। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, ঠিকভাবে কাজ সম্পন্ন করে তাহলে তাদের ভয়ের কোনো কারণ আছে বলে আমি মনে করি না। যারা অনেক বড় আকারে সীমালঙ্ঘন করেছে, সেটি ভিন্নভাবে দেখা হবে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আন্দোলন তো ওই কয়েকজন করেনি, অনেকে করেছে। সবার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়নি। পরিকল্পিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো।

তিনি বলেন, গেল অর্থবছরে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এটা আরও একটু বাড়বে বলেও জানান তিনি।

আরটিভি/এফএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission