দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ০৮:৩৮ এএম


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
ফাইল ছবি

দেশের বাজারে গতকাল ১৬ ডিসেম্বর থেকে সোনার নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বুধবারও (১৭ ডিসেম্বর) সেই দামেই বিক্রি হচ্ছে সোনা। 

এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে সোনার দাম নতুন করে সমন্বয়ের কথা জানায় বাজুস।

নতুন সিদ্ধান্তে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৭০ টাকা বাড়ায় সংগঠনটি। এর ফলে, বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।  

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৭ হাজার ২১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে। 

আরও পড়ুন

বাজুস জানায়, নির্ধারিত সোনার মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ধরন ও ডিজাইনভেদে মজুরির তারতম্য হতে পারে।

এদিকে, সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৫৭২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৬২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission