দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা

আরটিভি নিউজ

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৮:৩৪ এএম


দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা-রুপা
রাজধানী ঢাকার একটি গহনার দোকান। ফাইল ছবি

সবশেষ দুই দফায় দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এই দুই দফায় ভরিপ্রতি ৪ হাজার ১৯৯ টাকা কমে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। 

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) এ দামেই সোনা বিক্রি হচ্ছে দেশের বাজারে। 

বাজুসের সবশেষ আপডেট অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকায় বিক্রি হচ্ছে বর্তমানে।

বিজ্ঞাপন

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

নতুন বছরে পা দিয়ে এখন পর্যন্ত একবার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। আর ২০২৫ সালের শেষদিন পর্যন্ত দেশের বাজারে মোট ৯২ বার সমন্বয় করা হয়েছিল মূল্যবান এই হলুদ ধাতুটির দাম। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৮ বার।

বিজ্ঞাপন

নতুন বছরের প্রথম দিনে সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ৫২৫ টাকা কমিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করেছে বাজুস।

সবশেষ সমন্বয়কৃত দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে দেশের বাজারে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission