দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ০৮:৫৪ এএম


দেশের বাজারে আজ নতুন দামে বিক্রি হচ্ছে সোনা
ফাইল ছবি

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।

বিজ্ঞাপন

আজ রোববার (১১ জানুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

এর আগে, শনিবার (১০ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞাপন

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকায় বিক্রি হচ্ছে আজ।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বিজ্ঞাপন

এর আগে, সবশেষ গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।

সবমিলিয়ে নতুন বছরের প্রথম দিনেই ৫ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এর মধ্যে ৩ দফায় দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে দাম কমানো হয়েছে ২ বার। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। আর দাম কমানো হয়েছিল ২৯ বার।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission