ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতে অশনিসংকেত, এক বছরে বিপিডিবির লোকসান বেড়েছে ৯৪ শতাংশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:৩০ পিএম
ফাইল ছবি

বড় ধরনের সংকট উঁকি দিচ্ছে দেশের বিদ্যুৎ খাতে। ২০২৪ সালের মাঝামাঝি ক্ষমতার পট পরিবর্তনের প্রেক্ষাপটে আসা অন্তর্বর্তী সরকার গত দেড় বছরে এই খাতে বেশ কয়েকটি উদ্যোগ নিলেও আশার আলো দেখাতে চরম ব্যর্থ হয়েছে সেগুলো। সরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমার বিপরীতে এই খাতে আরও শক্তিশালী হয়ে উঠেছে বেসরকারি খাতের প্রভাব।

ফলস্বরূপ, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে ১৭ হাজার ২১ কোটি টাকার লোকসান গুনেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), যা আগের অর্থবছরে (২০২৩-২৪) ছিল ৮ হাজার ৭৬৪ কোটি। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদ্যুৎ খাতের একক এই ক্রেতাপ্রতিষ্ঠানের নিট লোকসান বেড়েছে ৯৪ শতাংশের বেশি।

চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে দেশের বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ দায়দেনা রেখে যায় আওয়ামী লীগ সরকার। তা কমাতে গত অর্থবছরে প্রায় ৬০ হাজার কোটি টাকা (আগের বকেয়া ২৭ হাজার ৪৩৯ কোটি টাকাসহ) ভর্তুকি দেয় অন্তর্বর্তী সরকার। বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়, এ খাতের বিশেষ আইন বাতিল, সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ট্যারিফ নেগোসিয়েশনসহ বেশকিছু উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিপুল পরিমাণ ভর্তুকি ও উদ্যোগ গ্রহণের পরও বিদ্যুতের গড় উৎপাদন ব্যয় বৃদ্ধি, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ খাতে গড় সিস্টেম লস তো কমেইনি; উল্টো নজিরবিহীনভাবে বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাত সংস্কারের নামে যেসব উদ্যোগের কথা বলা হচ্ছে, সেগুলো বাস্তবে এ খাতের আর্থিক ব্যয় কমানোর কার্যকর সংস্কার নয়। কাঠামোগত সংস্কার ছাড়া এ খাতের আর্থিক সংকট নিরসন সম্ভব নয়। বরং বর্তমান ধারাবাহিকতায় লোকসান আরও বাড়বে এবং অতিরিক্ত সক্ষমতা যুক্ত করে ভবিষ্যতে খাতটিকে আরও বড় আর্থিক ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হবে।

আরও পড়ুন

তাদের মতে, বিদ্যুৎ খাতের আর্থিক ভারসাম্য ফেরাতে তাৎক্ষণিকভাবে কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া জরুরি ছিল। এর মধ্যে রয়েছে অপ্রয়োজনীয় ও উচ্চ ব্যয়সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র পুনর্মূল্যায়ন, ক্যাপাসিটি চার্জের বোঝা কমানো, দীর্ঘমেয়াদি চুক্তি পুনঃআলোচনা এবং চাহিদাভিত্তিক উৎপাদন পরিকল্পনা নিশ্চিত করা। কিন্তু, তা করতে পারেনি অন্তর্বর্তী সরকার তথা বিদ্যুৎ বিভাগ।

দেশে বিদ্যুৎ সরবরাহে ২০২৪-২৫ অর্থবছরে বিপিডিবি ১ লাখ ২১ হাজার ৪২০ কোটি টাকা ব্যয় করে। এর মধ্যে বিদ্যুৎ বিক্রি বাবদ আয় করে ৬৯ হাজার ৩৮৩ কোটি টাকা। ঘাটতি কমাতে ৩৮ হাজার ৬৩৬ কোটি টাকা ভর্তুকি দেয় অর্থ বিভাগ। এরপরও বিপিডিবির নিট লোকসান হয় ১৭ হাজার ২১ কোটি টাকা।

দেশের বিদ্যুৎ খাতে লোকসানের বড় কারণগুলোর মধ্যে বিদ্যুৎ ক্রয়-বিক্রয়ে ঘাটতি, চাহিদার চেয়ে বেশি সক্ষমতা তৈরি, কেন্দ্র বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ গোনা এবং সিস্টেম লস অন্যতম। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার অংশও ছিল এসবের কাঠামোগত পরিবর্তন এনে বিদ্যুৎ খাতকে লাভে নিয়ে আসা।

দীর্ঘদিন ধরেই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র (আইপিপি) থেকে ব্যয়বহুল বিদ্যুৎ কেনার অভিযোগ রয়েছে। বিশেষত সরকারের নিজস্ব গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে আইপিপি থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ কেনা হচ্ছে, যা বিপিডিবির আর্থিক ব্যয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। সরকার বিদ্যুৎ খাত সংস্কারের অংশ হিসেবে ব্যয় কমানোর কথা বারবার বললেও বাস্তব চিত্র ভিন্ন।

তথ্য অনুযায়ী, অতীতের যেকোনো সময়ের চেয়ে ২০২৪-২৫ অর্থবছরে সবচেয়ে বেশি ৭২ হাজার ৭১ কোটি টাকার বিদ্যুৎ কেনা হয়েছে আইপিপি থেকে; আগের অর্থবছরের চেয়ে যা ১৪ হাজার ৬৯৪ কোটি টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরে আইপিপি থেকে বিদ্যুৎ কেনা হয় ৫৭ হাজার ৩৭৭ কোটি টাকার। অথচ সদ্য সমাপ্ত অর্থবছরের জাতীয় বাজেটে বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কেনার প্রাক্কলন ব্যয় কমিয়ে ধরা হয়েছিল ৪৩ হাজার ৯৮৭ কোটি টাকা।

বেসরকারি খাত থেকে ২০২৪-২৫ অর্থবছরে কেনা হয় ১ লাখ ৩০৯ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ। প্রতি ইউনিটের দাম পড়েছে ১৪ টাকা ৪৫ পয়সা, যা তার আগের অর্থবছরের চেয়ে ইউনিটপ্রতি ১ টাকা ৪০ পয়সা বেশি। এর ফলে, বিদ্যুতের গড় উৎপাদন খরচও গত অর্থবছরে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুতের গড় উৎপাদন খরচ হয় ১২ টাকা ১০ পয়সা, যা তার আগের অর্থবছরে ছিল ১১ টাকা ৩৫ পয়সা।

দেশের বিদ্যুৎ খাতে প্রতি বছর সঞ্চালন ও বিতরণ খাতে বিপুল পরিমাণ সিস্টেম লস হচ্ছে। এতেও বিদ্যুতের খরচ বাড়ছে। সংস্কার প্রক্রিয়ায় এ খাতের অন্যতম লক্ষ ছিল বিদ্যুতের সিস্টেম লস আদর্শ মানে নামিয়ে আনা। তবে ভিন্নভাবে সঞ্চালন ও বিতরণে সিস্টেম লস কমানোর কথা বলা হলেও সামগ্রিকভাবে বিদ্যুতের গড় সিস্টেম লস বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে সিস্টেম লস ছিল ১০ দশমিক ৬ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ১৩ শতাংশ। যদিও বিদ্যুৎ খাতের বৈশ্বিক আদর্শ সিস্টেম লস ধরা হয় ৮ শতাংশ।

দেশের বিদ্যুৎ খাতে আর্থিক ক্ষতি কমাতে ক্রমান্বয়ে ভর্তুকি থেকে বেরিয়ে আসার কথা বলেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তবে সরকারের বিদ্যুৎ খাতে ভর্তুকির বিষয়ে বিপিডিবি ও বিদ্যুৎ বিভাগের তথ্যে রয়েছে বড় ধরনের পার্থক্য। বিপিডিবির তথ্যে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যুতে ভর্তুকি দেওয়া হয় ৩৮ হাজার ৬৩৬ কোটি টাকা। বিদ্যুৎ বিভাগের আরেক নথি থেকে যদিও জানা যায়, গত অর্থবছরে বিদ্যুতে ভর্তুকি দেওয়া হয়েছে ৫৯ হাজার ৬০০ কোটি টাকা।

বিদ্যুৎ খাতে অন্তর্বর্তী সরকার ভর্তুকি বাড়িয়ে এ খাতের দায়দেনা কমিয়ে আনার কথা বলছে। গত বছরের হিসাব অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার (৩৯ হাজার কোটি টাকা) বকেয়া পরিশোধ করেছে সরকার; যার মধ্যে রয়েছে আদানির বিপুল পরিমাণ বকেয়া। যদিও এরই মধ্যে সরকার বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে প্রায় ২৭ হাজার কোটি টাকা বকেয়া বাড়িয়েছে। গ্রীষ্মে লোডশেডিং কমাতে অবশ্য ২০ হাজার কোটি টাকা বকেয়া পরিশোধের কথাও জানিয়েছে সরকার।

আন্তর্জাতিক বাজার থেকে জ্বালানি তেল ও গ্যাস কিনে বিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করে বিপিডিবি। বিগত তিন বছরের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম এখন সর্বনিম্ন। এর মধ্যে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ৬০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে গ্যাসের দামও গত দেড় বছরে প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) ওঠানামা করছে ১০-১২ ডলারে। এরপরও বিপিডিবির বিদ্যুৎ উৎপাদন খরচ কেন বাড়ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে বলতে পারেননি সংস্থাটির কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে বিপিডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে ব্যয় বেশি হয় জ্বালানি তেলভিত্তিক ও বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনলে। জ্বালানি তেলে উৎপাদন খরচ যেমন বেশি, তেমনি ক্যাপাসিটি চার্জও রয়েছে। গ্যাস সংকটের কারণে বিপিডিবি তার নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশ চালাতে পারে না। তখন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর নির্ভর করতে হয়। যে কারণে খরচ বাড়ে।

বিদ্যুৎ খাতের ক্রমবর্ধমান লোকসান সরকারকে বাড়তি ভর্তুকির চাপের মুখে ফেলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টেকসই সমাধানের জন্য বিদ্যুৎ উৎপাদন কাঠামো, চুক্তি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি নীতিগত সংস্কারে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ এসিআইয়ের কামরুল হাসান
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেয়া হয়। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুল হাসান বলেন, এ অর্জন আমার একার নয়; বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। আমি এসিআইয়ের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার ও বিচারকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আড়াই দশকের বেশি সময়ের কর্মজীবনে দেশের দ্রুতগতির ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কামরুল হাসান। ১৯৯৯ সালে গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দিয়ে ব্র্যান্ড মার্কেটিংয়ে কর্মজীবন শুরু করেন তিনি।  প্রতিষ্ঠানটিতে থাকাকালে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার সম্প্রসারণে কাজ করছেন। এসিআইয়ের বিভিন্ন ব্যবসায়িক পোর্টফোলিওতে বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পর তিনি প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) হন। বর্তমানে তিনি নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন। এসিআই পিওর সল্টের মাধ্যমে দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ বাজারজাত এবং এ পণ্যকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্যের বাজার সম্প্রসারণেও অবদান রেখেছেন তিনি। আরটিভি/এসআর  
সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ এসিআইয়ের কামরুল হাসান
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনায় ঋণ দেবে কমিউনিটি ব্যাংক
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা আরও সম্প্রসারণ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে ইফাদ মোটরসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এই চুক্তির ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল ঋণ কর্মসূচিতে যুক্ত হলো বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা পছন্দের মোটরসাইকেল কেনার জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। মাত্র ৯ শতাংশ সুদে এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে এই ঋণ পরিশোধের সুযোগ থাকবে। ব্যাংকের প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমেই এই অর্থায়ন সুবিধা পাওয়া যাবে। পুলিশ সদস্যদের দৈনন্দিন যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজনে তাঁদের আর্থিক সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনায় ঋণ দেবে কমিউনিটি ব্যাংক
রোজার আগেই আরেক দফা বেড়ে গেল সয়াবিন তেলের দাম
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোজার আগেই আরেক দফা বেড়ে গেল সয়াবিন তেলের দাম
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির
বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউনিট গঠন এবং আন্তর্জাতিক মানের মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ (এফইপিডি-২) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি পাঠানো হয়েছে। সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার ব্যাংককে একটি নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে। পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে। প্ল্যাটফর্মটি হতে হবে ব্যাংকের সাধ্যের মধ্যে এবং তার কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী উপযোগী। বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তঃসীমান্ত লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এর উদ্দেশ্য। নতুন এই সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ, অনুচ্ছেদ ৭(২)-এর কথা উল্লেখ করা হয়েছে। ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের বিষয়ে নির্দেশনা ছিল। নির্দেশনা ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। এর আগেই সব ব্যাংককে সেল গঠন ও উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।  আরটিভি/এসআর
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
আরও পড়ুন
শুক্র ও শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
সকাল থেকে যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বন্ধ হচ্ছে আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ, চালু হবে ১৮ ডিসেম্বর
রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন