ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার আগেই আরেক দফা বেড়ে গেল সয়াবিন তেলের দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
ছবি: সংগৃহীত

রমজান মাস শুরু হতে এখনও দুই মাসেরও বেশি সময় বাকি। এর মধ্যেই দেশের বাজারে আরেক দফায় বাড়িয়ে দেওয়া হলো সয়াবিন তেলের দাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সভায় আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে এখন ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৮৫ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৮৮ টাকা।

তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়াও নতুন দাম অনুযায়ী, ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিন সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনঃসমন্বয় না হওয়ায় ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে। এজন্য আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য পুনঃসমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।

এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির
বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ প্রশ্নে যা বললেন হুমায়ুন কবির
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউনিট গঠন এবং আন্তর্জাতিক মানের মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ (এফইপিডি-২) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি পাঠানো হয়েছে। সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার ব্যাংককে একটি নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে। পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে। প্ল্যাটফর্মটি হতে হবে ব্যাংকের সাধ্যের মধ্যে এবং তার কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী উপযোগী। বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তঃসীমান্ত লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এর উদ্দেশ্য। নতুন এই সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ, অনুচ্ছেদ ৭(২)-এর কথা উল্লেখ করা হয়েছে। ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের বিষয়ে নির্দেশনা ছিল। নির্দেশনা ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। এর আগেই সব ব্যাংককে সেল গঠন ও উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।  আরটিভি/এসআর
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার
দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম এবং ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৫৪তম সভায় এসব ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০৮ কোটি ৮০ লাখ টাকা। প্রতি টন গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। গম সরবরাহের জন্য ইউএসডব্লিউ অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এ ছাড়া জাতীয় ই-জিপি ব্যবস্থার আওতায় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ২৫ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ টাকা ২৫ পয়সা। এ ডাল সরবরাহের জন্য রাজশাহীর নাবিল নাবা ফুডস লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। একই পদ্ধতিতে ৫০ কেজির বস্তায় ১০ হাজার টন চিনি কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা ৯৫ পয়সা। চিনি সরবরাহের জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। গম আমদানির প্রস্তাবটি খাদ্য মন্ত্রণালয় এবং মসুর ডাল ও চিনি কেনার প্রস্তাব দুটি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সভায় উপস্থাপন করা হয় আরটিভি/এসআর
যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ টন গম, ১০ হাজার টন করে মসুর ডাল ও চিনি আমদানি করবে সরকার
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত অনিশ্চয়তায় বিশ্ববাজারে আবারও কমেছে সোনার দাম।
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা গড়ে তুলতে চান অনেক তরুণ।
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
আরও পড়ুন
বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর
আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা