
সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬।
শনিবার রাতে (১৭ জানুয়ারি) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে ব্যাংকের ভবিষ্যৎ লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তিনি।
জসিম উদ্দিন বলেন, উন্নত গ্রাহক সেবা এবং কর্মকর্তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।
সম্মেলনের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। তিনি ২০২৫ সালে ব্যাংকের ব্যবসায়িক ও সার্বিক অর্জন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে এম আওলাদ হোসেনসহ উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং সকল শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষ পর্যায়ে কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
আরটিভি/এস



