-1792635753-411129_1792635761.jpg)
দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা। নতুন করে দাম সমন্বয়ের ঘোষণা না আসায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত মূল্যেই সোনা কেনাবেচা হচ্ছে।
বাজুসের মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়।
অন্যদিকে, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
গত ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়। ওই দিন সোনার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। এর আগে গত ৯ অক্টোবর ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল সোনার দাম। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
এদিকে, দেশের বাজারে সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা।
বাজুসের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ দাম কার্যকর থাকবে।
আরটিভি/এসকে



