ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সোনার দামে আবার বড় লাফ, এবার ভরি কত?

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১ এএম
ফাইল ছবি

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবার বড় এক লাফ দিয়েছে সোনার দাম। এবারের দফায় এক লাফে ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এতে এবার দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ফিরে গেছে ২ লাখ ৬২ হাজার ২৯০ টাকায়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নতুন করে সোনার দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজুস। এ সময় থেকেই কার্যকর করা হয়েছে নতুন নির্ধারিত দাম।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ৬২ হাজার ২৯০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকায় বেচাকেনা হবে।

আরও পড়ুন

এর আগে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরি প্রতি ৭ হাজার ৬৪০ টাকা কমিয়েছিল বাজুস। ওই মূল্য তালিকা অনুযায়ী, গত ২৪ ঘণ্টা প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে দেশের বাজারে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা ছিল।

তার আগের দুইদিন দেশের বাজারে সোনা বিক্রি হয়েছিল আজকের রেটে। অর্থাৎ, গত বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার আগ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা বেচাকেনা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা নির্ধারিত ছিল।

সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত (৩৮ দিন) ২৬ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ১৭ দফা; কমানো হয়েছে ৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল সোনার দাম; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে, গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গাড়ি শিল্পে বিদেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে।
বাংলাদেশে হাইব্রিড গাড়ি কারখানা করতে আগ্রহী টয়োটা
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি শ্রমিক নেতাদের, ফিরতে পারে স্বস্তি 
চলমান মজুরি আন্দোলন ও সহিংসতার মধ্যে পোশাকশিল্পের কারখানাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি ঘোষণার দাবি শ্রমিক নেতাদের, ফিরতে পারে স্বস্তি 
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার
এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
আরও পড়ুন
দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ