ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বাণিজ্য ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ এএম
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। ছবি: সংগৃহীত

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্য বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সোমবার (২ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জন’স-এ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় তারা যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের শক্তিশালী রপ্তানি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগের বিষয়গুলো তুলে ধরেন।

বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থায় এয়ারবাসের উড়োজাহাজ ক্রয়ে বাংলাদেশের সম্মতির বিষয়টিকে দুই পক্ষই স্বাগত জানায়।

জলবায়ু পরিবর্তন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তার মতো নানা বিষয়ে আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে একে অপরকে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ একমত পোষণ করে।

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা প্রায় ১০ লাখ নাগরিককে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।
চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ
এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। সোমবার (২ নভেম্বর) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর নতুন নির্ধারিত দামেই আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিক্রি হচ্ছে সোনা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। 
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গ্রাহক পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের নতুন রেট নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির সঙ্গে বাড়ানো হলো অটোগ্যাসের দামও
আরও পড়ুন
কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী