ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৩০–৩৫ হাজার কোটি টাকায় ১৪টি বোয়িং উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো এবং বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক হ্রাসের লক্ষ্যে বিমান বাংলাদেশের জন্য বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার জন্য সরকার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রায় ৩০-৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, এয়ারবাস ও বোয়িংয়ের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে একটি টেকনো ফাইন্যান্সিয়াল বিশ্লেষণ সম্পন্ন হয়েছে। এরই অংশ হিসেবে উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বোয়িংয়ের সঙ্গে উড়োজাহাজের দাম নিয়ে আলোচনা করেছে।

উপদেষ্টা বলেন, উড়োজাহাজ কেনার প্রস্তাবিত মূল্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার মধ্যে হতে পারে। এই অর্থ দীর্ঘমেয়াদে পরিশোধ করা হবে। প্রাথমিকভাবে ১০ বছরে পরিশোধের পরিকল্পনা থাকলেও পুরো অর্থ পরিশোধে ২০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। সে হিসাবে বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি থেকে ২ হাজার কোটি টাকা পরিশোধ করতে হতে পারে।

তিনি আরও জানান, দাম নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। আলোচনা সন্তোষজনকভাবে শেষ হলে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে, অন্যথায় তা সম্ভব নাও হতে পারে।

সূত্র জানায়, প্রস্তাবিত চুক্তির আওতায় বোয়িংয়ের কাছ থেকে ৮টি ৭৮৭-১০, ২টি ৭৮৭-৯ এবং ৪টি ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঢাকার সঙ্গে ওয়াশিংটনের আলোচনার পর বাংলাদেশের জন্য বিদ্যমান ২০ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশে নামানোর সম্ভাবনা রয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এই বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ভার্চুয়ালি অংশ নেবেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন।

বাণিজ্য সচিব জানান, আলোচনার সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তাদের কাঁচামালে তৈরি পোশাক পণ্যের ওপর শুল্ক আরোপ করবে না, যেমন তুলা।

আরও পড়ুন

শুল্ক হ্রাস প্রসঙ্গে উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, শুরুতে বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যা আলোচনার মাধ্যমে ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সরকারের লক্ষ্য শুধু সামগ্রিক শুল্ক কমানো নয়, বরং বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের ওপর শুল্ক শূন্যে নামিয়ে আনার দিকেও জোর দেওয়া হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের বাজারে কমল সোনার দাম
বিশ্ববাজারে সোনার দামের পতনের পর দেশেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। এ ছাড়া ​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হবে। বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২২ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬২ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়, কমানো হয়েছিল ২৯ বার। আরটিভি/এসআর
দেশের বাজারে কমল সোনার দাম
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড।
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার টাকার ওপরে।
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৩৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ চলছে। স্থলভাগে (অনশোরে) মোট ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
আরও পড়ুন
উড়োজাহাজের ককপিটে যে কারণে কুড়াল রাখা হয়, এর কাজ কী
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের
আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নতুন বড় চুক্তি শিগগিরই