ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে: সিপিডি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে। তেলের দাম বৃদ্ধি, কর্মসংস্থানে সংকট ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।

শনিবার (৭ মার্চ) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর এফডিসিতে ‘জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা’ শীর্ষক এ প্রতিযোগিতা হয়।

ফাহমিদা খাতুন বলেন, অর্থনীতি সচল রাখতে ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা জরুরি। অধিকাংশ ব্যবসায়ীই দেশের উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে চান। কিন্তু রাজনৈতিক পরিবর্তনের সময় অনেক ক্ষেত্রে প্রতিহিংসামূলক আচরণের কারণে সবাই ন্যায্য বিচার পান না। তাই ঢালাওভাবে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ তোলা ঠিক নয়।

তার মতে, যারা অর্থনীতিতে অবদান রাখতে চান, তাদের কাজের সুযোগ করে দিতে হবে। প্রয়োজনে যাচাই-বাছাই করে বন্ধ হয়ে থাকা ব্যবসায়ীদের ব্যাংক হিসাব চালু করা যেতে পারে। তবে অনিয়ম বা অপরাধের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও মামলা ও ব্যাংক হিসাব জব্দ করার ফলে বিনিয়োগে প্রতিকূল পরিবেশ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, নতুন সরকার একটি দুর্বল অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি। তিনি ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমানকে ঘিরে বিভিন্ন অপপ্রচার হচ্ছে বলে মন্তব্য করেন কিরণ। তিনি বলেন, নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ন্যাশনাল ব্যাংককে এক হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। আগের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সময়ই ন্যাশনাল ব্যাংক ও এবি ব্যাংককে এক হাজার কোটি টাকা করে এবং প্রিমিয়ার ব্যাংককে পাঁচ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছিল।

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কারণে টানা দুই দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম সেবা, কার্ড সার্ভিসসহ সব ধরনের ডিজিটাল ও আর্থিক লেনদেন।
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
‘যশোরের যশ, খেজুরের রস’—শত বছরের এই চেনা প্রবাদটি কেবল লোকসংস্কৃতির অংশই নয়, বরং দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। 
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
বিশ্ববাজারে টানা তিনদিন কমলো সোনার দাম। আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পেছনে তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ যে বিপুল পরিমাণ পণ্য আমদানি করেছে বাংলাদেশ, তার প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাড়তি সহায়তা আসা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
আরও পড়ুন
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
এআইয়ের হাত ধরে অর্থনীতিতে সিঙ্গাপুরের বাজিমাত
অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগোচ্ছে সরকার’