দেশের বাজারে সোনার দাম ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার(১১ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভরি প্রতি ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম: ২২ ক্যারেট: ২,৭০,৪৩০ টাকা,২১ ক্যারেট: ২,৫৮,১২৪ টাকা,১৮ ক্যারেট: ২,২১,২৬৬ টাকা,সনাতন পদ্ধতি: ১,৮০,৬১৭ টাকা।
এর আগে, গত ১০ মার্চ বাজুস ২২ ক্যারেটের সোনার দাম সমন্বয় করে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল, যা ৩,২৬৬ টাকা বৃদ্ধি নির্দেশ করেছিল।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম মোট ৪০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৬ দফা এবং কমানো হয়েছে ১৪ দফা। তুলনায়, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
আরটিভি/এসকে





