ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকদের প্রস্তাব নাকচ শ্রমিকপক্ষের, আরও আলোচনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডে প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ভবনে বোর্ডের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, মালিকপক্ষের প্রস্তাব তারা পেয়েছি। এখনই তা প্রকাশ করা হচ্ছে না। মালিকরা যে মজুরি প্রস্তাব করেছেন, তা শ্রমিকপক্ষ গ্রহণ করেনি। তাই আরও আলোচনা হবে। ব্রিফিং শেষে আবার আমরা আলোচনা শুরু করব।

সৈয়দ আজাদ বলেন, আজ ফাইনাল করতে না পারলে কালও (মঙ্গলবার) আলোচনা হবে। আজ রাত ১০টা পর্যন্ত আলোচনা চলতে পারে। তবে কালকের মধ্যেই চূড়ান্ত হবে। শ্রমিক-কর্মচারীর স্বার্থ সবার আগে দেখবে বোর্ড এবং তাদের দাবি-দাওয়া বিবেচনায় নেয়া হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম মাত্র তিনটি সভার মাধ্যমে আমরা নতুন মজুরির বিষয় চূড়ান্ত করতে যাচ্ছি। দরকার হলে আমরা টানা কয়েকদিন ধরে আলোচনা করব। তবে আশা করছি, আজ না হলেও কাল একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

এ সময় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ যে প্রস্তাব দিয়েছে, তা আমাদের দাবির চেয়ে অনেক কম। তাই আমরা সেটা গ্রহণ করিনি। তবে শিল্পের স্বার্থে আমরাও দরকার হলে আমাদের দাবি থেকে কিছুটা নিচে নামব। এরপর আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সভা চলার সময় মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনসহ একাধিক শ্রমিক সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ হয়। একপর্যায়ে কয়েক আন্দোলনকারী ভবনে ঢুকে ১৩তলায় মজুরি বোর্ডের চেয়ারম্যানের সভাকক্ষের সামনে স্লোগান দেন।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকখাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ শিক্ষানবিশ পদে সর্বনিম্ন ৩০ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।

রোববার (২২ নভেম্বর) শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করায় ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। শিল্পাঞ্চল পুলিশ-১-এর তথ্যে, তাদের আওতাধীন এলাকায় বিভিন্ন খাতের মোট কারখানা ১ হাজার ৭২৩টি। এর মধ্যে তৈরি পোশাক কারখানা ৭৩৬, যার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলমান অস্থিরতায় ১৮ দিনেই পোশাকশিল্পে ক্ষতি ৪২ কোটি ডলার
দেশজুড়ে চলমান অস্থিরতায় মাত্র ১৮ দিনে ৩১৭টি পোশাক কারখানার প্রায় ৪২ কোটি ৮০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। এই হিসাব গত ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ক্ষয়ক্ষতির এই হিসাব উঠে এসেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে।
চলমান অস্থিরতায় ১৮ দিনেই পোশাকশিল্পে ক্ষতি ৪২ কোটি ডলার
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
তৈরি পোশাক খাতে চলমান শ্রম অসন্তোষের জেরে উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশ থেকে প্রায় ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা। এতে প্রায় ৩ হাজার ৯৬ কোটি টাকা (২৫৪ মিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ।
ক্রেতারা ৬ কোটি পিস পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছে: বিজিএমইএ
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। 
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী
তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি দেওয়া হচ্ছে  বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। 
তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ
লিড সনদ পেল আরও ১২ প্রতিষ্ঠান, দেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২
যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা।
লিড সনদ পেল আরও ১২ প্রতিষ্ঠান, দেশে এখন পরিবেশবান্ধব কারখানা ৩০২
আরও পড়ুন
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
চেহারা নিয়ে কটূক্তি, সরাসরি সম্প্রচারে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ভিনা মালিক
যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে?
ভূমি অফিসে না গিয়েই দেওয়া যাবে জমির খাজনা, জেনে নিন ৮ ধাপ