ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ এএম
শাহজালালের তৃতীয় টার্মিনাল। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এর মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন

বাংলাদেশের পক্ষ থেকে দেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন মন্ত্রী আফরোজা খানম রিতা। ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারকে সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সারাহ কুক জানান, বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নে যুক্তরাজ্য পাশে থাকতে আগ্রহী।

এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত, তালিকাভুক্ত, নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে।
ভ্যাট রিটার্ন দাখিলে নতুন অধ্যাদেশ জারি
আরও পড়ুন
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ভাড়ায় ডাকাতি করতে বিমানে দেশে, কাজ শেষে ফেরেন ইউরোপে
‘ম্যাজিস্ট্রেট নওশাদ’ এখনও শাহজালাল বিমানবন্দরেই আছেন