ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

১৬৩ কোটি ৪৮ লাখ টাকার পাম তেল কেনার সিদ্ধান্ত সরকারের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৪ পিএম
প্রতীকী ছবি

টিসিবি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছে ১৬৩ টাকা ৪৮ পয়সা। এতে এক কোটি লিটার পাম তেল কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা।

বুধবার (২৫ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই পাম তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত পাম তেল পাঁচটি লটে কেনার একটি প্রস্তাব উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।

টিসিবির কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই পাম তেল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১৬টি দরপ্রস্তাব জমা পড়ে। সবগুলো প্রস্তাবই টিইসি (দরপত্র মূল্যায়ন কমিটি) কর্তৃক রেসপনিসভ বিবেচিত হয়।

আরও পড়ুন

দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাইসহ সব প্রক্রিয়া শেষে টিইসি পাঁচটি লটে সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১ কোটি লিটার পরিশোধিত পাম তেল ১৬৩ কোটি ৪৮ লাখ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি লিটার পাম তেলের দাম পড়বে ১৬৩ টাকা ৪৮ পয়সা। ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা ২৩ কোটি লিটার। এ পর্যন্ত ক্রয়চুক্তি সম্পাদন হয়েছে ৬ কোটি ৫ লাখ লিটার।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৫ হাজার ৯০৯ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)। সোমবার (৯ নভেম্বর) প্রবাসী আয় এসেছে ১৫ কোটি ৩০ লাখ ডলার বা এক হাজার ৮৯৭ কোটি ২০ লাখ টাকা।
রেমিট্যান্সে সুবাতাস, ৯ দিনে এলো ১৫ হাজার ৯০৯ কোটি টাকা
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
দেশের সব ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জুলাইয়ে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
‘বড় সুবিধা’ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক, লেনদেন হবে আরও সহজ
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
সারাদেশে কমবেশি শুঁটকি উৎপাদন হলেও দেশজুড়ে আলাদা কদর রয়েছে চট্টগ্রামে উৎপাদিত শুঁটকির। স্বাদে-গন্ধে অনন্য এ শুঁটকি মিশে আছে চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে। প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা চট্টগ্রামে শুঁটকি ব্যবসার প্রাণকেন্দ্র বৃহত্তর পাইকারি বাজার আছাদগঞ্জ শুঁটকি পট্টিতে বছরে লেনদেন হয় ২৪০০ কোটি টাকার বেশি। শতাব্দী প্রাচীন এই বাজারে পুরো বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। প্রতিদিন আনাগোনা হয় হাজারো মানুষের।
বছরে ২৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয় চট্টগ্রামের শতাব্দী প্রাচীন শুঁটকি পট্টিতে
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের আগে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে ১ শতাংশের বেশি দাম বাড়লেও মঙ্গলবার (১০ নভেম্বর) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এই পতন দেখা যায়।
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে দর্শনা কেরু চিনিমিল
দর্শনা কেরু চিনিমিল দেশের অর্থনীতিতে এক অনন্য ও লাভজনক রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী এ ভারী শিল্প প্রতিষ্ঠানটি ৮৮ বছর ধরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে দামুড়হুদা উপজেলার দর্শনা শহরে এ কোম্পানিটি অবস্থিত।
হাজার হাজার কৃষকের ভাগ্য বদলে দিয়েছে দর্শনা কেরু চিনিমিল
আরও পড়ুন
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে যে পরিকল্পনা সরকারের
ঠিকাদার খুশি হয়ে কিছু দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন সরকার’ হিসেবে সমাদৃত: রিজভী