ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আগামী বছর থেকে করপোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী বছর থেকে আমাদের করপোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে চলে আসবে। আশা করি, ট্যাক্স অফিসের সঙ্গে যে সমস্যাগুলো হয় সেগুলো অনেক কমে যাবে।

সোমবার(৬ এপ্রিল) বিকেলে রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের অডিট সিলেকশন প্রসেস আমরা অটোমেটেড করেছি। বিশেষ করে ইন্ডিভিজুয়ালটা যেহেতু আগে অনলাইন রিটার্নে আসবে তারপর আমরা সেটাও সিলেকশন মেথডট করব। আমরা চেষ্টা করব আপনারা যেগুলো বলবেন সেই অনুযায়ী সমস্যাগুলো সমাধান করার।

রহমান খান আরো বলেন, আর বিশেষ করে ট্যাক্স হারের ক্ষেত্রে কমানো খুবই ডিফিকাল্ট।

তিনি বলেন, একইভাবে বন্ড ফ্যাসিলিটিজের জন্য আপনাদের বিভিন্ন জায়গায় ম্যানুয়ালি দৌড়াদৌড়ি করতে হতো, সেগুলোকে কমানোর জন্য আমরা সিস্টেম তৈরি করেছি এবং সিস্টেমের ব্যবহারি করছি। অটোমেটেড সিস্টেম বিশেষ করে কাস্টম বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমরা অটোমেটেড করেছি। আমাদের পোর্টের সঙ্গে ওয়ার্ল্ডের পোর্টের যে অপারেশন সিস্টেম তার সঙ্গে ইন্টিগ্রেট করেছি। কমার্শিয়াল ইনভার্সের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে ইন্টিগ্রেট করেছি। যাতে করে এই কাগজ আগে যেগুলো ফিজিক্যালি ডেলিভারি দেওয়া লাগতো, দৌড়াদৌড়ি করা লাগতো, এগুলো যাতে আমরা অটোমেটিক্যালি থেকে পেয়ে যাই।

ফিকি’র নেতৃবৃন্দ জানাায়, আয়কর, ভ্যাট ও কাস্টমসকে একত্রে সংযুক্ত করে একটি সমন্বিত ডিজিটাল করব্যবস্থা গড়ে তুললে দক্ষতা বাড়বে, পুনরাবৃত্তি কমবে এবং তথ্যভিত্তিক তদারকি সম্ভব হবে।

এসময় তারা আয় কর রিটার্ন অনলাইনের নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে করপোরেট ট্যাক্স রিটার্ন অটোমেশন করার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন

আলোচনায় ফিকি সভাপতি রুপালী হক চৌধুরী ছাড়াও সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিকি’র পক্ষে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন করবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির অংশীদার স্নেহাশীষ বড়ুয়া।

সূত্র: বাসস

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কারণে টানা দুই দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম সেবা, কার্ড সার্ভিসসহ সব ধরনের ডিজিটাল ও আর্থিক লেনদেন।
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
‘যশোরের যশ, খেজুরের রস’—শত বছরের এই চেনা প্রবাদটি কেবল লোকসংস্কৃতির অংশই নয়, বরং দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। 
গাছের রসে ১৫০ কোটি টাকার অর্থনীতি, গতি ফিরছে যশোরের গ্রামীণ জীবনে
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
আগামী ২৯ অক্টোবর রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে ওই গণশুনানি অনুষ্ঠিত হবে। 
এলপিজির নতুন দাম নির্ধারণে এবার গণশুনানি আহ্বান বিইআরসির
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
বিশ্ববাজারে টানা তিনদিন কমলো সোনার দাম। আজ আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমার পেছনে তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষাকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ববাজারে টানা ৩ দিন কমলো সোনার দাম
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে এয়ারক্রাফট, তেল, সয়াবিনসহ যে বিপুল পরিমাণ পণ্য আমদানি করেছে বাংলাদেশ, তার প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য বাড়তি সহায়তা আসা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
‘এত আমদানির পর এখন যুক্তরাষ্ট্রের সহায়তা না এলে আর কবে আসবে?’
আরও পড়ুন
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
বাজেটে কালো টাকা সাদা করার কোন ব্যবস্থা রাখা হয়নি: এনবিআর চেয়ারম্যান
‘করব্যবস্থা আরও সহজ হবে, কমবে অযৌক্তিক করের চাপ’
কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান