ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত

ব্যাংকিং খাতে পরিবর্তনশীল ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো এবং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা ও ব্যাংকের করণীয় সম্পর্কিত একটি সচেতনতামূলক কর্মশালা শনিবার (২৮ নভেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) মোহাম্মদ আব্দুর রব। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম. এ. খান বেলাল এবং স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ. এস. এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম, পরিচালক আলহাজ্ব মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক নাসরিন সুলতানা, পিএইচডি এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।

আলোচনায় ঝুঁকিভিত্তিক তদারকির মৌলিক নীতিমালা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা, ঝুঁকি মূল্যায়ন প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক পরিপালন সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। যার মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারীগণ ব্যাংকিং খাতে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাকির হোসেন, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল ও শাহ মো. সোহেল খুরশীদ প্রমুখ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ এসিআইয়ের কামরুল হাসান
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেয়া হয়েছে। গত ২৩ নভেম্বর রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয় বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। ব্র্যান্ড ফোরামের দশম লিডারশিপ সামিটের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেয়া হয়। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় কামরুল হাসান বলেন, এ অর্জন আমার একার নয়; বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য। আমি এসিআইয়ের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার ও বিচারকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আড়াই দশকের বেশি সময়ের কর্মজীবনে দেশের দ্রুতগতির ভোগ্যপণ্য (এফএমসিজি) খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কামরুল হাসান। ১৯৯৯ সালে গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দিয়ে ব্র্যান্ড মার্কেটিংয়ে কর্মজীবন শুরু করেন তিনি।  প্রতিষ্ঠানটিতে থাকাকালে ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার সম্প্রসারণে কাজ করছেন। এসিআইয়ের বিভিন্ন ব্যবসায়িক পোর্টফোলিওতে বিজনেস ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পর তিনি প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার (সিবিও) হন। বর্তমানে তিনি নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন। এসিআই পিওর সল্টের মাধ্যমে দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ বাজারজাত এবং এ পণ্যকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্যের বাজার সম্প্রসারণেও অবদান রেখেছেন তিনি। আরটিভি/এসআর  
সি-স্যুট অ্যাওয়ার্ডে ‘সিওও অব দ্য ইয়ার’ এসিআইয়ের কামরুল হাসান
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনায় ঋণ দেবে কমিউনিটি ব্যাংক
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা আরও সম্প্রসারণ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে ইফাদ মোটরসের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এই চুক্তির ফলে ব্যাংকের বিদ্যমান মোটরসাইকেল ঋণ কর্মসূচিতে যুক্ত হলো বিশ্বখ্যাত ব্র্যান্ড ‘রয়্যাল এনফিল্ড’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অংশীদারত্বের মাধ্যমে যোগ্য পুলিশ সদস্যরা পছন্দের মোটরসাইকেল কেনার জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। মাত্র ৯ শতাংশ সুদে এবং সর্বোচ্চ ১০ বছর মেয়াদে এই ঋণ পরিশোধের সুযোগ থাকবে। ব্যাংকের প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের ব্যাংকিং সেবার মাধ্যমেই এই অর্থায়ন সুবিধা পাওয়া যাবে। পুলিশ সদস্যদের দৈনন্দিন যাতায়াত সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি দায়িত্ব পালন ও পারিবারিক প্রয়োজনে তাঁদের আর্থিক সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
পুলিশ সদস্যদের রয়্যাল এনফিল্ড কেনায় ঋণ দেবে কমিউনিটি ব্যাংক
সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।
সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড়
যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সুযোগ দিচ্ছে দেশের ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’-এর আওতায় গ্রাহকেরা পুরনো এসি জমা দিয়ে নতুন এসি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবেন।
পুরনো এসি জমা দিলেই ওয়ালটনের নতুন এসিতে ৩০% ছাড়
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬। 
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে যে যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
ব্যাংকিং খাতে সংস্কার ও সুশাসনে জোর ডেপুটি গভর্নরের
মার্কেন্টাইল ব্যাংকে চাকরির সুযোগ, বয়স ২৭ হলেই করা যাবে আবেদন