ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক মেডিটেক্স প্রদর্শনী

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে ৭ মে রাজধানীতে শুরু হচ্ছে স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার, ফার্মাসিউটিক্যাল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতি সম্পর্কিত আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম ২০২৬।

আগামী ৭-৯ মে, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলবে প্রদর্শনী।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।

আরও পড়ুন

এতে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-গ্লোবালের গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস এবং সেমস-বাংলাদেশের ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যান বিভাগের এজিএম আশরাফুল ইসলাম প্রমুখ।

স্বাস্থ্য পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীগুলোতে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, সিঙ্গাপুর, তুর্কিয়ে, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, মরোক্কো, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১৫ টিরও অধিক দেশের ১৫০টিরও অধিক বুথ নিয়ে প্রায় ৯০টি কোম্পানি অংশগ্রহণ করবে।

প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে, সিএফসি এসআইবিএল রিপ্রোডাক্টিভ হেলথ ইনিশিয়েটিভ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সলিউশন, বিটিএল মেডিকেল ডিভাইস বাংলাদেশ লিমিটেড, মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড, এলাইভ হেলথকেয়ার প্রভৃতি। পাশাপাশি, প্রদর্শনীতে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত কতিপয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার টাকার নিচে। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার ওপরে। ভালো মানের রুপার গহনার ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার টাকার ওপরে। দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ১৩ অক্টোবর সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে শনিবার (১৭ অক্টোবর) সোনার ও রুপার গহনা বিক্রি হবে। বাজুসের নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়। এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়। অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে। আরটিভি/এমএ  
আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচদিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। এ কারণে শনিবার (১৭ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রয়েছে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
দুর্গাপূজায় টানা পাঁচদিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি সমন্বয়ের অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে ব্যাংকিং ও শেয়ারবাজারের কার্যক্রম।
দেশের সব ব্যাংক খোলা আজ, স্বাভাবিক থাকবে লেনদেন
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে।
বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
শনিবার সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
আরও পড়ুন
বিশ্বের সেরা স্থাপত্যের স্বীকৃতি পেল বাংলাদেশের নারী শ্রমিকদের কারখানা
শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
শতশত মরদেহের ভেতর থেকে পোশাক দেখেই ছেলেকে চিনেছিলেন মা