ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতার জন্য ৫ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করল বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২-এর সার্কুলার লেটার নম্বর-১৯-এর মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল’ (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড ও সিটিজেন্স অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট জারি করা সার্কুলার নম্বর-৪ এর মাধ্যমে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রকাশ করা হয়। পরে ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়।

এতে মোট ২৩টি আবেদন জমা পড়ে। বাংলাদেশ ব্যাংক আবেদনগুলো যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়ন করে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই জারি করা এডিআর-সংক্রান্ত নির্দেশনাবলি যথাযথভাবে পরিপালন করে বিদ্যমান পক্ষসমূহ এবং সংশ্লিষ্ট তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যস্থতাকারী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্তাবলি অনুসারে খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

মধ্যস্থতা কার্যক্রমের প্রসার ও তালিকায় অধিকসংখ্যক যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শিগগিরই পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তালিকাভুক্তির দ্বিতীয় পর্যায় শুরু করা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক
রোববার (২৯ নভেম্বর) সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানকে। 
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে নীতি সুদহার কমাতে পারে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার আরও কমাতে পারে বলে জানিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলে নীতি সুদহার কমাতে পারে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
মার্কেটভিত্তিক ব্যবসা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউনিট গঠন এবং আন্তর্জাতিক মানের মূল্য যাচাই প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ-২ (এফইপিডি-২) এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এটি পাঠানো হয়েছে। সার্কুলার অনুযায়ী, আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তঃসীমান্ত লেনদেনের মূল্য কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ ও যাচাইয়ের জন্য প্রতিটি অনুমোদিত ডিলার ব্যাংককে একটি নির্দিষ্ট সেল বা ইউনিট গঠন করতে হবে। পাশাপাশি অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিতে বলা হয়েছে। প্ল্যাটফর্মটি হতে হবে ব্যাংকের সাধ্যের মধ্যে এবং তার কার্যক্রমের প্রয়োজন অনুযায়ী উপযোগী। বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তঃসীমান্ত লেনদেনে প্রতিযোগিতামূলক ও যৌক্তিক মূল্য নিশ্চিত করাই এর উদ্দেশ্য। নতুন এই সার্কুলারে ২০২৬ সালের ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নম্বর ৩০-এর পার্ট-এ, অনুচ্ছেদ ৭(২)-এর কথা উল্লেখ করা হয়েছে। ওই অনুচ্ছেদে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের বিষয়ে নির্দেশনা ছিল। নির্দেশনা ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। এর আগেই সব ব্যাংককে সেল গঠন ও উপযুক্ত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।  আরটিভি/এসআর
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা গড়ে তুলতে চান অনেক তরুণ।
৮ জেলার ৬৪০ তরুণ উদ্যোক্তা পাবেন ২০ লাখ টাকা করে
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকে ‘বিশাল’ নিয়োগ!
গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, কারণ জানাল বাংলাদেশ ব্যাংক
নভেম্বরের ২৫ দিনে এলো ৩২ হাজার কোটি টাকার রেমিট্যান্স
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের