ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৮ এপ্রিল) নতুন দর নির্ধারণ করে, যা বুধবার (২৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। ফলে আজ থেকে ক্রেতাদের সংশোধিত দামে সোনা ও রুপা কিনতে হচ্ছে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামেও এসেছে বড় ধরনের হ্রাস। ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ২৩৩ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৩৮৩ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমার প্রভাব এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। সংস্থাটির মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ স্থায়ী কমিটি মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নেয়।

এর আগে ২৩ এপ্রিলও সোনা ও রুপার দাম কমানো হয়েছিল। সর্বশেষ দুই দফায় সোনার দাম ভরিতে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমেছে। একই সময়ে রুপার দাম কমেছে মোট ৫৮৪ টাকা।

বাজুস আরও জানায়, নির্ধারিত দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গয়নার ডিজাইন ও কারিগরি মান অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে সোনার দাম ৫৭ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে। একই সময়ে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৬ বার।

উল্লেখ্য, ২০২৫ সালে সোনার দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার পরিবর্তন করা হয়েছিল। চলতি বছরে বাজারে মূল্য পরিবর্তনের প্রবণতা আরও বেশি অস্থির বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয়ভাবে তেজাবি সোনা ও রুপার সরবরাহ বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় অব্যাহত থাকতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
দেশের বাজারে কমল সোনার দাম