ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইইউর ডিজিটাল পাসপোর্ট বাস্তবায়নে বিজিএমইএ-অ্যাওয়ার চুক্তি

বাসস

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:২৬ এএম
বিজিএমইএ’র লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক খাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট (ডিপিপি) বাস্তবায়নে বিজিএমইএ ও নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান অ্যাওয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

রোববার (১০ মে) ঢাকায় স্বাক্ষরিত এ চুক্তির আওতায় বাংলাদেশের প্রায় ৪ হাজার পোশাক কারখানার আমদানিকৃত ফাইবার ও কাঁচামালের তথ্য ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে যাচাইযোগ্য ডিজিটাল রেকর্ডে রূপান্তর করা হবে। এর ফলে ২০২৭ সাল থেকে ইইউতে বাধ্যতামূলক হতে যাওয়া ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট বাস্তবায়ন সহজ হবে।

বিজিএমইএ’র সহসভাপতি ভিদিয়া অমৃত খান ও অ্যাওয়ারের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক ফেকো ভ্যান ডার ভিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিজিএমইএ’র পরিচালক শাহ রাঈদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিজিএমইএ জানায়, ইউরোপীয় ইউনিয়নের নতুন বিধান অনুযায়ী, ২০২৭ সাল থেকে ইউরোপে রপ্তানি হওয়া প্রতিটি পোশাকের জন্য কাঁচামালের উৎস, উৎপাদন প্রক্রিয়া ও পরিবেশগত প্রভাবসংক্রান্ত তথ্যসম্বলিত ডিজিটাল পাসপোর্ট থাকতে হবে। বাংলাদেশের পোশাকশিল্প যেহেতু আমদানিকৃত ফাইবার ও সুতার ওপর নির্ভরশীল, তাই এ ক্ষেত্রে আন্তঃসীমান্ত তথ্য যাচাই বড় চ্যালেঞ্জ।

অ্যাওয়ারের ব্লকচেইনভিত্তিক প্রযুক্তির মাধ্যমে কাঁচামালের প্রতিটি চালানের জন্য ডিজিটাল টোকেন তৈরি হবে, যা উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপের তথ্য সংরক্ষণ করবে। এতে ইউরোপীয় ব্র্যান্ডগুলো যাচাইযোগ্য তথ্যভিত্তিক সরবরাহ নিশ্চিত করতে পারবে।

অ্যাওয়ারের প্রতিষ্ঠাতা ফেকো ভ্যান ডার ভিন বলেন, প্রমাণহীন দাবির যুগ শেষ হচ্ছে। এখন যাচাইযোগ্য তথ্যই বৈশ্বিক বাজারে টিকে থাকার প্রধান শর্ত।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
পাসপোর্ট করতে গিয়ে অকল্পনীয় অভিজ্ঞতার মুখোমুখি মাদরাসাছাত্র
পাসপোর্টে বাবা পাল্টে দেশত্যাগের চেষ্টা, অতঃপর... 
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্ট নবায়নে যা যা লাগবে 
পাসপোর্ট হারালে কড়াকড়ি, জেনে নিন নতুন নিয়ম