ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জাপানে ওলিস’র সেমিনারে অংশ নিচ্ছেন জেনিথ ইসলামি লাইফের সিইও

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পিএম
এস এম নুরুজ্জামান : ছবি সংগৃহীত

জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার (ওলিস) আয়োজিত মর্যাদাপূর্ণ ‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে অংশ নিতে জাপান যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

বুধবার (২১ অক্টোবর) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জাপানে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সম্প্রতি জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে একমাত্র তিনিই অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক বিমা খাতের অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত মান উন্নয়নের এ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য তাকে সম্পূর্ণ অর্থায়ন করা হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে।

এস এম নুরুজ্জামান বাংলাদেশের বিমা শিল্পে দীর্ঘ প্রায় তিন দশক ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তিনি তার পেশাগত জীবন শুরু করেন।

পরবর্তীতে তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রায় এক দশক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সাফল্যের সাথে কাজ করেন।

২০১৩ সালের নভেম্বরে তিনি জেনিথ ইসলামী লাইফে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। নিজের মেধা, দক্ষতা ও সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি দেশের বিমা খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংগঠনে যুক্ত রয়েছেন। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) ও সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দক্ষতা উন্নয়ন ও সাংগঠনিক প্রয়োজনে তিনি ইতিপূর্বে জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

জাপানের এ সেমিনারে তার অংশগ্রহণ জেনিথ ইসলামী লাইফ এবং দেশের সামগ্রিক বিমা খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক
নগদ টাকার পরিবর্তে ডিজিটাল লেনদেন বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে বিপুল ব্যয় সাশ্রয়ের সুযোগ রয়েছে।
ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক
আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে দেশের ব্যাংক ও শেয়ারবাজার। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এ বিরতি চলবে।
আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
জনতা ব্যাংক পিএলসি ও রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। শনিবার (১৮ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক আর্থিক লেনদেনে যেকোনো দেশের সক্ষমতা বিচারে আইএমএফ মূলত এই বিপিএম৬ রূপরেখাকেই প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে। অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বহুল প্রচলিত হিসাবে রিজার্ভ ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরটিভি/এসআর
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর
শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যবসার জন্য ২০ লাখ টাকা পাবেন তরুণরা, ৫৬ জেলায় আবেদন শুরু ১ নভেম্বর
আরও পড়ুন
প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান
ডাচ্‌-বাংলা ব্যাংকের নতুন এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও হলেন পারভেজ সাইফুল
ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের মোবাইল ফোন জব্দ, ঘটনা কী