ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবারই কেন বাজেট পেশ করা হয়?

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১০:৩৪ এএম
বৃহস্পতিবারই কেন বাজেট পেশ করা হয়। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। বিকেল ৩টায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশে স্বাধীনতার পর ১৯৭২-৭৩ অর্থবছর থেকে প্রায় সব জাতীয় বাজেটই বৃহস্পতিবার উপস্থাপন করা হয়েছে। ব্যতিক্রম ছিল শুধু ২০২৫-২৬ অর্থবছরের বাজেট, যা সোমবার উপস্থাপন করা হয়েছিল। ফলে অনেকের মনেই প্রশ্ন ওঠে বাজেট কেন সাধারণত বৃহস্পতিবার পেশ করা হয়?

এ বিষয়ে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, বাজেট প্রণয়ন ও উপস্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতে হয়। বৃহস্পতিবার বাজেট উপস্থাপন করা হলে পরবর্তী দুই দিন শুক্রবার ও শনিবার ছুটির সুযোগ থাকে। এতে সংশ্লিষ্টরা কিছুটা বিশ্রামের পাশাপাশি বাজেট বিশ্লেষণ ও পর্যালোচনার সময় পান।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর পরবর্তী দুই দিন সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত থাকে। একই সঙ্গে কেউ আগাম তথ্যের সুবিধা নিয়ে পণ্য মজুত করা বা শুল্ক ফাঁকি দেওয়ার মতো কর্মকাণ্ডেও সহজে জড়াতে পারে না।

ড. মজিদ জানান, বাজেট উপস্থাপনের পরবর্তী সপ্তাহে সম্পূরক বাজেট পাস করতে হয়। এ সময় সংসদ সদস্যদের বাজেটের বিভিন্ন দিক ভালোভাবে পর্যালোচনা ও বোঝার জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। বৃহস্পতিবার বাজেট ঘোষণা করলে তারা ছুটির দুই দিন কাজে লাগিয়ে প্রস্তুতি নিতে পারেন।

এদিকে, পাস হলে এটি হবে দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট। একই সঙ্গে এটি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট।

সরকারি সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেটে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

আরও পড়ুন

আসন্ন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে সাড়ে ৭ শতাংশ। এছাড়া আগামী অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও সহায়তা থেকে অর্থায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা।
১২ দিনে এলো ১৫ হাজার ৮৬৭ কোটি টাকার প্রবাসী আয়
আরও পড়ুন
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
কেসিসির ৬০১ কোটি টাকার বাজেট ঘোষণা
চাঁদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির