ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শুধু অর্থনীতির হিসাব-নিকাশ নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। প্রতি বছরের মতো এবারও প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে কোন পণ্যের দাম কমবে আর কোনটির দাম বাড়বে।

বাজেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ ৬০টি পণ্যে কর কমানো হয়েছে। ফলে ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ বিভিন্ন মৌলিক কৃষি ও ভোগ্যপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে শিশুখাদ্যের দামও কমবে। এছাড়া আমদানি করা সব ধরনের মসলা ও খেজুরের ওপর ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় এসব পণ্যের দামও কমবে।

শিল্প ও ভোগ্যপণ্যে বড় ছাড়

শিল্পখাতে বিভিন্ন কর-শুল্ক ছাড়ের মধ্যে রয়েছে ওয়াশিং মেশিন, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন এবং এলপিজি সিলিন্ডার। এসব পণ্যের দাম কমবে। এছাড়া দেশে উৎপাদিত ট্রান্সফরমার, ডিটারজেন্ট, দেশীয় মোটর ও বাইসাইকেলের যন্ত্রাংশের দামও কমার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয়ভাবে উৎপাদিত স্কিন কেয়ার ও সৌন্দর্যচর্চার পণ্য এবং নির্মাণসামগ্রীর মধ্যে সিমেন্টের দামও কমবে। স্বর্ণ ও স্বর্ণালংকারের দাম কমার ইঙ্গিত দেওয়া হয়েছে। জুয়েলারি পণ্য তৈরিতে প্রতি ভরি স্বর্ণের ওপর আড়াই হাজার টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। কফির কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করায় কফিপ্রেমীরাও স্বস্তি পাবেন।

ব্যাংক একাউন্ট ও সৌরবিদ্যুতে সুবিধা

অর্থমন্ত্রী জানিয়েছেন, একটি হিসাব থেকে বছরে মাত্র একবার আবগারি শুল্ক কাটা হবে। সে মোতাবেক ব্যাংক হিসাবে আবগারি শুল্ক আরোপের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে।

আরও পড়ুন

সৌরবিদ্যুৎ বিল পরিশোধে ৫ শতাংশ কর রেয়াত দেওয়া হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে ২০৩১ সালের জুন পর্যন্ত সব ধরনের শুল্ক শূন্য রাখার প্রস্তাব করা হয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতে করছাড়

তথ্যপ্রযুক্তির মধ্যে যেমন- মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এটিএম মেশিন ও সিসিটিভি ক্যামেরার দাম কমতে পারে। একইসঙ্গে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটরের দামও কমার সম্ভাবনা রয়েছে।

স্মার্টকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড উৎপাদনের খরচ কমবে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

স্বাস্থ্যখাতে বড় সুবিধা

কিডনি ডায়ালাইসিসের ফিল্টার আমদানিতে শুল্ক কমানোর ফলে রোগীদের প্রতিবার ডায়ালাইসিসে প্রায় ৮০০ টাকা পর্যন্ত খরচ কমতে পারে। বিশ্বমানের ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদনে উৎসাহ দিতে আমদানি তালিকায় নতুন ৯টি উপকরণ যুক্ত করে সেগুলোর আমদানি শুল্ক ও ভ্যাট শূন্য করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ১৫টি পণ্যের অগ্রিম আয়কর ১ শতাংশ কমানোর প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া হৃদরোগীদের ব্যবহৃত স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা এবং চোখের লেন্সের দাম প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।

কৃষিখাতে স্বস্তি

কীটনাশক ও বালাইনাশক উৎপাদনের জন্য ৩৬টি কাঁচামাল আমদানিতে মূসক শূন্য করা হয়েছে। ফলে সারের দাম কমতে পারে। এছাড়া ভেটেরিনারি ওষুধ, পোল্ট্রি ও ডেইরি শিল্পের খাদ্য উৎপাদন ব্যয়ও কমবে। তবে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে বলে বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

ইলেকট্রিক গাড়িতে সুবিধা, কিছু গাড়ির দাম বাড়বে

পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও এর যন্ত্রাংশের ওপর কর-শুল্ক ছাড় দেওয়ায় এসব পণ্যের দাম কমতে পারে। স্থানীয়ভাবে উৎপাদিত ইলেকট্রিক বাস ও ট্রাকের দামও কমবে।

অন্যদিকে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (আইসি) চালিত গাড়ির দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

কন্টেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের সুবিধা

বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের আয় শতভাগ করমুক্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ, উদ্ভাবনী উদ্যোগ, প্রযুক্তিনির্ভর ব্যবসা এবং ফ্রিল্যান্সারদের ভ্যাট থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

মোবাইল সিমের কর প্রত্যাহার

সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা থাকলেও মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

সিগারেটের দাম বাড়ছে

প্রস্তাবিত বাজেটে সিগারেটের খুচরা মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে। নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের সিগারেটের দাম ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ধূমপায়ীদের ব্যয় বাড়তে পারে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে আইডিই বাংলাদেশের সভা
গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের কাছে টেকসই পণ্য ও সেবা পৌঁছে দিতে বেসরকারি খাতের সঙ্গে সহযোগিতা, বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরিতে ঢাকায় সভা করেছে আইডিই বাংলাদেশ।  মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এ সভায় বর্তমান ও সম্ভাব্য বেসরকারি খাতের অংশীদাররা অংশ নেন। এতে কৃষি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, নবায়নযোগ্য জ্বালানি, পুষ্টি এবং জলবায়ু-সহনশীল খাতের বিভিন্ন বাজারভিত্তিক উদ্ভাবন তুলে ধরা হয়। অনুষ্ঠানে আইডিই বাংলাদেশের বেসরকারি খাতের অংশীদারদের পণ্য, নমুনা, প্রযুক্তি ও সেবা নিয়ে ১৭টি প্রদর্শনী স্টল ছিল। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেড, এটেক, সিপিআইএল, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড, বায়ার ক্রপসায়েন্স লিমিটেড বাংলাদেশ, টিএমএসএস, সার্পভ, আরএফএল, সেফপ্যাড বাংলাদেশ, মেটাল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এসিআই পিএলসি, লাল তীর সিড লিমিটেড, রুরাল সান পাওয়ার, এনআরবিসি ব্যাংক পিএলসি ও এসএমসি। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন আইডিই গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড অ্যান্ড্রু পিটারসন। তিনি বাজারভিত্তিক উদ্যোগের মাধ্যমে কীভাবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে, তা তুলে ধরেন। কক্সবাজারে সাম্প্রতিক সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ শুধু সহায়তা গ্রহণকারী নন; তাঁরা একই সঙ্গে ক্রেতা, উৎপাদক ও উদ্যোক্তা।  পণ্যের উপযোগী পরিবর্তন, সরবরাহব্যবস্থার শেষ ধাপ পর্যন্ত পৌঁছানোর নেটওয়ার্ক এবং যৌথ বিনিয়োগের মাধ্যমে এসব জনগোষ্ঠীর সঙ্গে ব্যবসায়িক সংযোগ তৈরিতে আইডিই কাজ করছে। ২০৩৫ সালের মধ্যে ১০ লাখ উদ্যোক্তাকে ক্ষমতায়িত করার বৈশ্বিক লক্ষ্যও তুলে ধরেন তিনি। আইডিই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সমীর কারকি বলেন, বেসরকারি খাতের অংশীদারেরা এমন পণ্য ও সেবা সরবরাহের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারেন, যা গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছায়। তিনি আইডিই বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ততা কৌশলের আওতায় যৌথ উদ্যোগ, সহবিনিয়োগ ও পণ্য উদ্ভাবনের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এ কৌশল আইডিইর বৈশ্বিক লক্ষ্য অর্জনে সহায়ক। অনুষ্ঠানে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন লাল তীর সিডের পরিচালক তাজওয়ার এম আওয়াল, এসএমসির ব্যবস্থাপনা পরিচালক তসলিম উদ্দিন, আরএফএলের প্রধান পরিচালন কর্মকর্তা সুকান্ত দাস, সেফপ্যাড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তাহমিদ কে. চৌধুরী, এনআরবিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের কান্ট্রি লিড, ফিল্ড সলিউশনস অ্যান্ড ক্রপসায়েন্স গবেষণা ও উন্নয়ন বিভাগের রাজাউল করিম, টিএমএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিদ জামিল, আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের মো. আমির হোসেন এবং আরএসপির মো. নাজমুল হাসান। তাঁরা বেসরকারি খাতের অংশগ্রহণ ও বাজার উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে আইডিই বাংলাদেশ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধানের সুযোগ বাড়াতে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। প্রতিষ্ঠানটির লক্ষ্য, অন্তর্ভুক্তিমূলক ও বাণিজ্যিকভাবে টেকসই বাজারব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এসব জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় পণ্য, সেবা ও অর্থনৈতিক সুযোগ পৌঁছে দেওয়া। আরটিভি/এসআর
ঢাকায় বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে আইডিই বাংলাদেশের সভা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি নানান ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও এলাকার গৃহিণী আছমা সুলতানা রীমা।
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি ইলেকট্রনিক্স পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
রাজশাহীতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটে পড়েছে জ্বালানি খাত, তাই আমাদের সরকার বিকল্প ব্যবস্থা হিসেবে সৌরবিদ্যুৎকে বেছে নিয়েছে। জনসম্পৃক্ততায় যত বেশি সোলার লাগানো যাবে তত বেশি বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের লক্ষ্যমাত্রা হলো আগামী গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৌরবিদ্যুৎ উৎপাদন।
আমাদের লক্ষ্য সৌরবিদ্যুৎ থেকে গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট উৎপাদন: বিদ্যুৎমন্ত্রী
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বরিশাল মহানগরীর জলাবদ্ধতা নিরসন, পরিবেশ উন্নয়ন ও নান্দনিক নগর গড়ে তোলার লক্ষ্যে ৭৩০ কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। 
বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
আরও পড়ুন
আবারও বাড়ল নিত্যপণ্যের দাম, সংসার চালাতে বাড়তি খরচের চাপ
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার: বাণিজ্যমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরে রাসিকের বাজেট ১০০৯ কোটি টাকা
২০২৬-২৭ অর্থবছরে মাগুরা জেলা পরিষদের বাজেট ১০৪ কোটি টাকা