ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

২০২৬-২৭ অর্থবছরে মাগুরা জেলা পরিষদের বাজেট ১০৪ কোটি টাকা

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: আরটিভি

মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টার দিকে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ।

বাজেটে আয় ধরা হয়েছে ১০৪ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৬৮ টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য সমপরিমাণ অর্থ ব্যয় ধরা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে জানানো হয়- জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন

একই সঙ্গে জেলা পরিষদের নিজস্ব আয় বৃদ্ধি, উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং জনগণকে আরও কার্যকর সেবা প্রদানের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী হৃদয় পারভেজ, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফারুকুজ্জামান, বিএনপি নেতা কুতুবুদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক
মাগুরায় ইজিবাইকের চাপায় ব্যবসায়ীর মৃত্যু
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না: রাশেদ খাঁন