ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

দেশের সব পত্রিকা ও টিভির ব্যাংক হিসাবে জমা ২৪১ কোটি টাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০১:১২ এএম
বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাসমূহ। ছবি: সংগৃহীত

দেশে বেসরকারি প্রকাশনা ও মিডিয়া ক্যাটাগরিতে বিভিন্ন ব্যাংক হিসাবে রাখা টাকার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের মার্চ শেষে পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিও ও অনলাইনের জন্য খোলা নির্ধারিত ব্যাংক হিসাবে রয়েছে মোট ২৪১ কোটি ৩৬ লাখ টাকা।

এর মধ্যে চলতি হিসাবে রাখা টাকার পরিমাণ ১৬৮ কোটি ৬৪ লাখ টাকা। এ ছাড়া মেয়াদি ও বিশেষ নোটিশে উত্তোলনযোগ্য হিসাবে রাখা হয়েছে ৭২ কোটি ৭২ লাখ টাকা।

এদিকে টিভির হিসাবে রয়েছে প্রায় ৯৯ কোটি, অনলাইনের হিসাবে প্রায় ৯৮ কোটি, পত্রিকার হিসাবে ৪৩ কোটি এবং রেডিও হিসাবে রয়েছে মাত্র ১ কোটি ৭০ লাখ টাকা। গত মার্চ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) খাতভিত্তিক বিভিন্ন হিসাবে রাখা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, দেশের বিভিন্ন তফসিলি ব্যাংকের চলতি হিসাবে সুদবিহীন রাখা অর্থের পরিমাণ ১৫৫ কোটি ৯ লাখ টাকা, সুদসহ রয়েছে ১৩ কোটি ৫৪ লাখ, চাওয়ার সঙ্গে পাওয়া যায় এমন হিসাবে রাখা অর্থের পরিমাণ ৪৪ লাখ, মেয়াদি আমানত ৪ কোটি ৯৪ লাখ টাকা, স্পেশাল নোটিশে উত্তোলনযোগ্য আমানত ৫৬ কোটি ৫৪ লাখ এবং নিবাসী (দেশীয়) বৈদেশিক মুদ্রায় রয়েছে ১০ কোটি ৩৬ লাখ টাকা।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকে রাখা বেসরকারি প্রকাশনা মিডিয়া ক্যাটাগরির মধ্যে চলতি হিসাবে সবচেয়ে বেশি রয়েছে পত্র-পত্রিকার। এসব পত্রিকার চলতি হিসাবে রাখা সুদবিহীন অর্থের পরিমাণ ২৫ কোটি ৫৭ লাখ টাকা, যা সুদসহ ১ কোটি ৪৪ লাখ টাকা। আর বিশেষ মেয়াদি হিসাবে পত্রিকাগুলোর রাখা আমানত রয়েছে ১২ কোটি ৫ লাখ টাকা এবং দেশীয় হিসাবে বৈদেশিক মুদ্রায় রয়েছে ১ কোটি ৩২ লাখ টাকা। সব মিলিয়ে পত্রিকার হিসাবে রয়েছে প্রায় ৪২ কোটি ৮১ লাখ টাকা।

এদিকে টেলিভিশনের বিভিন্ন হিসাবের মধ্যে চলতি হিসাবে সুদবিহীন রাখা টাকার পরিমাণ ৪৪ কোটি ৯৬ লাখ টাকা এবং সুদসহ চলতি হিসাবে রাখা অর্থের পরিমাণ ১০ কোটি ২ লাখ টাকা। বিশেষ মেয়াদি হিসাবে টেলিভিশনগুলোর জন্য রয়েছে ৩৩ কোটি ৭১ লাখ টাকা, দেশীয় বৈদেশিক মুদ্রায় রয়েছে ৮ কোটি ৮৩ লাখ টাকা এবং দীর্ঘ মেয়াদি হিসাবে রয়েছে ১০ কোটি টাকা।

সব মিলিয়ে টেলিভিশনের জন্য নির্দিষ্ট হিসাবে রয়েছে ৯৮ কোটি ৬২ লাখ টাকা। একইভাবে অনলাইন পোর্টালের (গণমাধ্যম) হিসাবে রয়েছে ৯৭ কোটি ৮০ লাখ টাকা এবং রেডিওগুলোর নামে খোলা হিসাবে রয়েছে মাত্র ১ কোটি ৭০ লাখ টাকা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
চলমান ২০২৬-২৭ অর্থবছরের এখন পর্যন্ত বাংলাদেশে ৮ দশমিক ৭৯৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ শতাংশের বেশি
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পুঁজিবাজার পুনরুজ্জীবিত ও প্রসারিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে।
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা
এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও  
যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও  
এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬-এর দ্বিতীয় দিনে দেওয়া বক্তব্যে এসব আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
এল‌ডি‌সি উত্তর‌ণের পরও বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
আরও পড়ুন
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
সাহিত্যদেশ: রুচিশীল সাহিত্যচর্চার আশাব্যঞ্জক যাত্রা
নরওয়ের পত্রিকায় ‘সাপুড়ে’ মোদির কার্টুন
মুফতি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ আদালতের