ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-ছবি: সংগৃহীত

২০২৭-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলারের মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

খন্দকার আব্দুল মুক্তাদির জানান, আগামী কয়েক দিনের মধ্যে সাউথ কোরিয়া ও ইউএই-এর সঙ্গে এফটিএ সম্পন্ন হবে। এ ছাড়া ডিসেম্বরে মধ্যে আরও ৪-৫টি দেশের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য আলোচনা শুরু করতে যাচ্ছি। দু’পক্ষের আলোচক নির্ধারিত হয়ে গেছে। সব মিলিয়ে আগামী দিনে রপ্তানির ঊর্ধ্বগতি দেখা যাবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক পরিস্থিতির এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, আগের ১০ শতাংশ শুল্ক ছিল, সেটির মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরে নতুন নামে ১০ শতাংশ শুল্কই রয়েছে। আমাদের দৃষ্টিতে নামের পরিবর্তন হয়েছে, ট্যাক্সের সংখ্যার তারতম্য ঘটেনি। মার্কিন শুল্কের ফলে আশু কোনো প্রভাব হবে না বাংলাদেশের ক্ষেত্রে।

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক মোট রপ্তানির ৮৫ শতাংশ। পুরো রপ্তানি মূলত একটি খাতের ওপর নির্ভরশীল থাকা সুখকর কোনো বিষয় না। চামড়া, চামড়াজাত পজ্য, আইটি, জাহাজ নির্মাণ এ খাতগুলোকেও প্রাধান্য দিয়ে কাজ করছে সরকার। খাতভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ আগামী কয়েক দিনের মধ্যে দেখা যাবে।

তিনি বলেন, ব্যবসা প্রসারের জন্য স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এই সরকার প্রথম দিন থেকে ব্যবসা বাণিজ্যের প্রসারে অর্থনীতির বাধা দূর করতে কাজ করছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন উড়োজাহাজ কেনার খবরের পরপরই এবার ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার
হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি ক্রেতা দেশে আগামী নভেম্বর পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ স্থগিত রাখার কথা জানিয়েছে কাতার।
এলএনজি নিয়ে বাংলাদেশকে দুঃসংবাদ দিলো কাতার
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেটের স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি।
শেওলা স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি
আরও পড়ুন
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি
ডলারের বিপরীতে সাড়ে পাঁচ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
সেপ্টেম্বরের ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
‘ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এভিয়েশন খাত শক্তিশালী করা হচ্ছে’