ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে ভোমরা কাস্টমস হাউসে মতবিনিময় সভা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্য গতিশীল করতে ও রাজস্ব আদায়ের লক্ষমাত্রা অর্জনের লক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর কাস্টমস হাউজের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভোমরা কাস্টমস হাউজের কমিশনার মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার মিনহাজুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রচার বিষয়ক সম্পাদক মো. আনারুল ইসলাম, ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক আবু মুসা প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

এ সময় কাস্টমস হাউজের সহকারী কমিশনার মোস্তফা কামালসহ কর্তব্যরত রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আমদানি-রপ্তানি বাণিজ্যে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। পরে কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান ভোমরা স্থলবন্দরের আমদানি ও রপ্তানি বাণিজ্য গতিশীল ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল
প্রথমবারের মতো সরকারের অভ্যন্তরীণ ঋণ ছাড়াল সাড়ে ১১ লাখ কোটি টাকা।
সরকারের অভ্যন্তরীণ ঋণ সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল
অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে প্রবাসী বাংলাদেশিরা ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
অর্থবছরের প্রথম আড়াই মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ
কত ক্যারেটের সোনার অলংকার কেনা লাভজনক
সোনা এখন আর শুধু অলংকার নয়, অনেকের কাছে বড় অঙ্কের বিনিয়োগও। দেশে সোনার দাম দুই লাখ টাকা ছাড়িয়ে যাওয়ায় অলংকার কেনার সময় এর মান, ক্যারেট, হলমার্ক ও বিক্রির শর্ত নিয়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে উদ্বেগ।
কত ক্যারেটের সোনার অলংকার কেনা লাভজনক
ভারত থেকে পাইপলাইনে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর গ্রহণকেন্দ্রের ডিপোতে এসে পৌঁছেছে।
ভারত থেকে পাইপলাইনে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন সুবিধা
সর্বজনীন পেনশন স্কিমকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করতে একগুচ্ছ নতুন সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে পেনশনভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়া, পেনশনারদের স্বাস্থ্যবীমার আওতায় আনা, বিশেষ প্রয়োজনে ঋণ সুবিধা চালু এবং নির্দিষ্ট শর্তে পেনশন ব্যবস্থা থেকে বের হওয়ার সুযোগ।
সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে নতুন সুবিধা
আরও পড়ুন
নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, আলোচ্যসূচিতে যেসব বিষয় 
নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর
আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে পে-স্কেল, গেজেট প্রকাশ নিয়ে নতুন জটিলতা
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব