ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যা বললেন শিবির সভাপতি সাদ্দাম

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম । ছবি: সংগৃহীত

চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমালোচনাপূর্বক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই পুলিশ প্রশাসনের ওপর টোটালি (সম্পূর্ণ) নিয়ন্ত্রণ নেই অথবা ইচ্ছা করেই তিনি নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এসময় দুই সহস্রাধিক শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান শেষে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার এবং পরবর্তী পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, পুলিশ দিনভর গ্রেফতার করলেও রাতে তাদের ছেঁড়ে দিচ্ছে। এমনকি থানায় আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের সঙ্গে কোলাকুলি করেছেন এবং তাদের সঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করেছেন।

সরকারের সমালোচনা করে শিবির সভাপতি বলেন, জনগণ এখন ভীতসন্ত্রস্ত এবং জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সরকার এ বিষয়ে পদক্ষেপ না নিলে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব না দিলে ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি। সাদ্দাম বলেন, নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দল তা নেয়নি। প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি। এতে ৭০ শতাংশ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। সরকার দাবি না মানলে অবরোধ, হরতাল, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, গণহত্যার বিচারে গড়িমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার কারণেও সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, প্রশাসন ঢেলে না সাজানোয় আওয়ামী লীগ সরকারের সময়কার সহযোগীরা এখনো বিভিন্ন জায়গায় রয়েছেন এবং ষড়যন্ত্র করে যাচ্ছেন।

বিরোধী দলের সহযোগিতার বিষয়ে সাদ্দাম বলেন, অন্ধভাবে সবকিছুর বিরোধিতা করা দেশের জন্য কল্যাণকর নয়। জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধী দল সর্বোচ্চ ভেটো দেবে। তবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলির সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, কুষ্টিয়া-২ আসনের এমপি মাওলানা আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, আইআইইআর বিভাগের পরিচালক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে বলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি প্রশাসনের বৃক্ষরোপণ-শিশুদের মধ্যে খাবার বিতরণ
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, যদি মসজিদের ইমাম সাহেব বলে যে ‘আমি ঘুস খাই না’, তো তারে ঘুস দেবে কে?
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এর বাংলাদেশ আঞ্চলিক পর্বে দ্বিতীয় রানার-আপ হয়েছে পাঁচ সদস্যের দল ‘ক্রোনোস্ট্রাইডার’।
মহাকাশচারীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘অ্যাস্ট্রা’, রিজিওনাল জয় শেষে বিশ্বমঞ্চের পথে ‘ক্রোনোস্ট্রাইডার’
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুটেক্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ ডিসেম্বর
আরও পড়ুন
নিজের কাছে সবসময় ঘুসের বান্ডিল আসে বলে দাবি আমির হামজার
‘আপনি তো আলেম মানুষ, বেশি না দুই টাকা করে খাবেন’
হঠাৎ স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ইবি শিক্ষকের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত