ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

মার্কিন ডলারের শক্তি বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশেরও বেশি কমেছে। শুক্রবার(৩১ জুলাই) বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫৫ দশমিক ৪১ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সরবরাহের (গোল্ড ফিউচারস) সোনার দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ দশমিক ৬০ ডলারে কেনাবেচা হয়েছে।

বাজার বিশ্লেষক রস নরম্যান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেড ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) বৈঠকের পর ডলার সূচক কিছুটা ঘুরে দাঁড়ানোর কারণে সোনার দামে এই পতন দেখা দিয়েছে। ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) যুক্তরাষ্ট্রে ডলারের সূচক সূচক প্রায় ২ দশমিক ৪ শতাংশ কমার পর শুক্রবার তা আবার ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পায়।

আরও পড়ুন

এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এর প্রভাব সরাসরি সোনার বাজারে গিয়ে পড়েছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বর্তমানে ৬৭ শতাংশ বলে মনে করছেন ব্যবসায়ীরা, যা সপ্তাহখানেক আগেও ৮০ শতাংশের ওপরে ছিল।

সোনার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে ৫৮ ডলারে নেমেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৬৩৮ দশমিক ৭৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ২৮৯ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে। 
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বি-টু বা ক্রিটিক্যালিটিতে যাওয়ার অনুমতির অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাডরা) এই অনুমোদন দেবে। 
বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর
রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ
তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে এবার দেশের প্রতিটি জেলা থেকে সম্ভাবনাময় পণ্যের তালিকা সংগ্রহ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। স্থানীয়ভাবে উৎপাদিত যেসব পণ্যের দেশে-বিদেশে বাজার তৈরির সম্ভাবনা রয়েছে, সেগুলো চিহ্নিত করে ধাপে ধাপে রপ্তানিযোগ্য শিল্পে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রপ্তানি বহুমুখীকরণে নতুন উদ্যোগ
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা
রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পে-স্কেল ২০২৬ কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন বেতন কাঠামোর গেজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা
উৎপাদন শুরুর ২ দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা 
জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা দীর্ঘ আট মাস পর চালু হওয়ার দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়েছে।
উৎপাদন শুরুর ২ দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানা 
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে পতন
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান