ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। সেই সঙ্গে তিনি বলেছেন, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা তাদের আমানতের মূল অর্থ নির্ধারিত নির্দেশনা অনুযায়ী উত্তোলনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।

এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকটির কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন গভর্নর।

গভর্নর বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না বলে ঘোষণা দিয়েছেন। তবে এ বিষয়ে আমানতকারীদের মধ্যে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। তাই সম্মিলিত ইসলামী ব্যাংকের সব আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে তাদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না।

আরও পড়ুন

তিনি আরও জানান, গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত নীতিমালা অনুযায়ী ইতোমধ্যে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত আমানতকারীরা যাতে প্রয়োজন অনুযায়ী তাদের ‘আল-ওয়াদিয়াহ’ চলতি হিসাব, ‘মুদারাবা’ সঞ্চয়ী হিসাব এবং ‘মুদারাবা’ মেয়াদি আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিটিআরসির রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের পর আর নতুন কোনো টুজি ফোনের মডেল অনুমোদন দেওয়া হবে না। ২০২৭ সালের ৩১ মার্চের পর এ ধরনের ফোন উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশে। একই বছরের জুনের পর নিষিদ্ধ করে দেওয়া হবে টুজি ফোনের বিক্রিও।
বিটিআরসির নতুন পরিকল্পনায় ঝুঁকিতে বাটনফোন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের ডলারের দরপতন ও ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ‌আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে, নতুন ঋণের জন্য কিছু শর্ত থাকবে, তা পূরণও করতে হবে।
আইএমএফের নতুন ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
বুধবার (১৪ অক্টোবর) দিনাজপুর ধান গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 
একই মাঠে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষে সাফল্য
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
দুধে ভেজাল মেশানোকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি ও ঘৃণ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দুধে ভেজাল মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
আরও পড়ুন
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডে তদন্ত নিয়ে ক্ষুব্ধ গভর্নর, ‘সত্যটা জানতে চাই’