
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
স্থানীয় বাজারে তেজাবি বা পিওর সোনার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দর নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে। নতুন করে আর কোনো দাম পরিবর্তনের ঘোষণা না আসায় বুধবার (২৬ আগস্ট) একই দামে সোনা বিক্রি হচ্ছে।
এর আগে গত ২২ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে ২০ আগস্ট সোনার দাম বাড়ানো হয়। ফলে টানা তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বেড়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে। তবে সোনার গহনা কিনতে গেলে নির্ধারিত দামের সঙ্গে নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি আলাদাভাবে যোগ হবে।
আরটিভি/এসকে


