ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম বেড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) মূল্যবান এই তিন ধাতুর দাম বাড়ার পাশাপাশি চলতি সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এগুলোর বাজারদর। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে প্লাটিনামের দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ। ধাতুটির দাম বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৮৯৪ দশমিক ৮৫ ডলারে পৌঁছেছে।

সবচেয়ে বেশি বেড়েছে প্যালাডিয়ামের দাম। ৪ দশমিক ৪ শতাংশ মূল্যবৃদ্ধির পর প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪০৯ দশমিক ৭৪ ডলারে।

মূল্যবান ধাতুগুলোর চাহিদা এবং বৈশ্বিক বাজার পরিস্থিতির ওপর বিনিয়োগকারীদের বাড়তি নজরের কারণে এসব ধাতুর দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

অন্যদিকে, স্পট মার্কেটে শুক্রবার জিএমটি সময় সকাল ৮টা ৩৯ মিনিটে সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬০৭ দশমিক ৪৭ ডলারে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

এর আগে মঙ্গলবার সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৬৯৬ দশমিক ১৮ ডলারে উঠেছিল, যা তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। দীর্ঘমেয়াদি মেয়াদের বন্ডের জন্য যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সহায়তা পরিকল্পনা ঘোষণার পর সেদিন সোনার দামে বড় ধরনের উত্থান দেখা যায়।

এদিকে মার্কিন সোনা ফিউচারের দাম প্রায় অপরিবর্তিত থেকে প্রতি আউন্স ৪ হাজার ৬৬১ দশমিক ২০ ডলারে অবস্থান করছে।

সূত্র: রয়টার্স

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, গবেষণা ও প্রদর্শনী শিল্পের উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ-চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এবং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) একাডেমি।
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আগামী ১৯ অক্টোবর সারা দেশে সব ধরনের জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৯ অক্টোবর দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
বিশ্বের ১০৯ দেশে বৈধভাবে কর্মসংস্থানের উদ্দেশে গত ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ৪ লাখ ৪৩ হাজার ২১ জন রেমিট্যান্স যোদ্ধা পাড়ি জমিয়েছেন। একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৫ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
৮ মাসে বিদেশ গেছেন সাড়ে ৪ লাখ কর্মী, আসছে বিলিয়ন বিলিয়ন ডলার
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) একগুচ্ছ নির্দেশনা দিয়েছে সরকার।
এলপিজির বাজার তদারকিতে যেসব নির্দেশনা দিল সরকার
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো সোনার দাম 
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম