ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে সোনার দামে বড় পতন

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবরের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বিশ্বজুড়ে সোনার দামে বড় পতন ঘটেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে নীতি সুদহার বাড়াতে পারে—এমন গুঞ্জনে বিশ্ববাজারে সোনার দর এক শতাংশের বেশি কমেছে।

বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৩৫৪ দশমিক ৭৭ ডলারে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচার্সের দর ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৯৯৯৮ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

ক্যাপিটাল ডটকমের বাজার বিশ্লেষক কাইল রোডা জানান, জ্বালানির খরচ বৃদ্ধির কারণে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়ছে। সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, আগামী সপ্তাহের বৈঠকে সুদের হার বাড়ার আশঙ্কা ৭০ শতাংশে দাঁড়িয়েছে, যা সোনার মতো সুদমুক্ত বিনিয়োগ পণ্যের ওপর সরাসরি চাপ সৃষ্টি করেছে।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দরও আশঙ্কাজনকভাবে কমেছে। এক দিনেই রুপার দাম ৫ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৬৪ দশমিক ৩৬ ডলারে নেমেছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ৪ দশমিক ৯ ও ৪ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
সিউলে মন্ত্রী পর্যায়ের পৃথক বৈঠকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী
কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হবে না: অর্থমন্ত্রী
তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার।
তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন আরও এক কার্গো
মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে ‘ওয়েন চেং’ নামের ওই জাহাজ থেকে ইতোমধ্যে এলএনজি খালাস শুরু হয়েছে।
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন আরও এক কার্গো
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
আজ ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস।
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
দেশের বাজারে আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা 
দেশের বাজারে কমল সোনার দাম