ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

তিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯৯৭ কোটি ৪২ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে নিট পোশাক রপ্তানি হয়েছে ৫৯৬ কোটি ৩৮ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৫৫৮ কোটি ডলার। ফলে নিট পোশাক রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে একই সময়ে ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৪৬১ কোটি ৪৮ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ আয় ছিল ৪৩৯ কোটি ৪ লাখ ডলার। অর্থাৎ ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ।

তিন মাসের মধ্যে সেপ্টেম্বরে তৈরি পোশাক রপ্তানিতে তুলনামূলক বেশি প্রবৃদ্ধি হয়েছে। এ মাসে মোট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩০৮ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরে আয় হয়েছিল ২৮৩ কোটি ৯৮ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে পোশাক রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ।

সেপ্টেম্বরে নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১৭৭ কোটি ডলার, যা আগের বছরের একই মাসের ১৬৩ কোটি ১ লাখ ডলারের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। আর ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৩১ কোটি ৩০ লাখ ডলারের, আগের বছরের সেপ্টেম্বরে যা ছিল ১২০ কোটি ৯৬ লাখ ডলার। এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই মাসে পোশাক রপ্তানিতে কিছুটা নেতিবাচক প্রবৃদ্ধি ছিল। ওই মাসে মোট রপ্তানি আয় হয়েছে ৩৮৮ কোটি ৬৭ লাখ ডলার, যা আগের বছরের জুলাইয়ের ৩৯৬ কোটি ২৭ লাখ ডলারের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম।

জুলাইয়ে নিট পোশাক রপ্তানি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ এবং ওভেন পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ১৬ শতাংশ।

তবে আগস্টে পরিস্থিতির উন্নতি হয়। ওই মাসে মোট পোশাক রপ্তানি আয় দাঁড়ায় ৩৬০ কোটি ৮৯ লাখ ডলার, যা আগের বছরের আগস্টের ৩১৬ কোটি ৮ লাখ ডলারের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেশি। এ মাসে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ৮৮ শতাংশ এবং ওভেন পোশাক ১২ দশমিক ৭০ শতাংশ।

সেপ্টেম্বরেও রপ্তানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকে। ফলে অর্থবছরের প্রথম তিন মাসের সামগ্রিক হিসাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য রেকর্ড ১২.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৬ শতাংশ বেশি।
চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন রেকর্ড বাংলাদেশের
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের সঙ্গে ১৫ বছরের খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
বন্ধ পাটকল চালুতে সরকারের বড় উদ্যোগ, তৈরি হবে ৫০ হাজার কর্মসংস্থান
বিএনপি সরকারের উদ্যোগে বাংলাদেশ জুটমিলস করপোরেশনের (বিজেএমসি) দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর কার্যক্রম এগিয়ে চলেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বন্ধ পাটকল চালুতে সরকারের বড় উদ্যোগ, তৈরি হবে ৫০ হাজার কর্মসংস্থান
সবুজের ছায়ায় স্বস্তির ঠিকানা: কর্ণফুলী ইপিজেডের লিড কারখানা
দুপুরের খাবার শেষ। কর্মব্যস্ততার মাঝেই মিলেছে খানিকটা অবসর। কাজের জায়গা থেকে দু’কদম এগোলেই চারপাশে সবুজের সমারোহ।
সবুজের ছায়ায় স্বস্তির ঠিকানা: কর্ণফুলী ইপিজেডের লিড কারখানা
আরও পড়ুন
ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী টেক্সটাইল সিরিজের আন্তর্জাতিক প্রদর্শনী
বাংলাদেশে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান বিসিসিসিআই’র
পোশাক শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে নীতি সহায়তার আহ্বান বিজিএমইএ’র