ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

নতুন দামে কোন সিগারেট কত টাকা?

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি: এআই দ্বারা তৈরিকৃত ছবি

দেশে আবারও বাড়ানো হয়েছে নিম্নস্তরের সিগারেটের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব সই করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৫ টাকা। অর্থাৎ এ স্তরের সিগারেটের দাম আগের তুলনায় ৩ টাকা বেড়েছে।

অন্যদিকে, মধ্যম স্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব নির্ধারিত রয়েছে।

নতুন দামে সিগারেটের মূল্য, নিম্নস্তর: প্রতি ১০ শলাকা সর্বোচ্চ ৬৫ টাকা, মধ্যম স্তর: প্রতি ১০ শলাকা ৯২ টাকা, উচ্চ স্তর: প্রতি ১০ শলাকা ১৬০ টাকা ও প্রিমিয়াম স্তর: প্রতি ১০ শলাকা ২১০ টাকা ও তদূর্ধ্ব।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এর আগেও সিগারেটের বিভিন্ন স্তরের দাম বাড়ানো হয়েছিল। তখন নিম্নস্তরের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়। একই সময়ে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে ২১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এরপর সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বুধবার নতুন করে প্রজ্ঞাপন জারি করল এনবিআর।

ফলে নতুন নির্ধারিত মূল্যে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য হবে ৬৫ টাকা। মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম স্তরের সিগারেটের দাম আগের নির্ধারিত মূল্যেই থাকছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আধুনিক, উদ্ভাবননির্ভর ও টেকসই শিল্প হিসেবে তুলে ধরতে দীর্ঘ এক যুগেরও বেশি বিরতির পর আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাটেক্সপো ২০২৬’।
বাটেক্সপো ২০২৬ দিয়ে বিশ্ববাজারে নতুনভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ব্র্যান্ডিং: বিজিএমইএ
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র
শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপন, স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার নির্মাণ এবং উপকূলীয় গ্যাস অনুসন্ধান দ্রুত জোরদারের দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
জ্বালানি নিরাপত্তায় আরও দুটি এফএসআরইউ ও উপকূলীয় গ্যাস অনুসন্ধানের দাবি বিজিএমইএ’র
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
ডলার ও তেলের দাম কমে যাওয়াতেই মূলত সোনার দামে হঠাৎ এমন উলম্ফন দেখা যাচ্ছে। সেইসঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের সর্বশেষ সুদহার বৃদ্ধি এবং আরও নীতি কঠোর করার সম্ভাবনাও মূল্যায়ন করছেন বিনিয়োগকারীরা।
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে এমআইএসটি’র সাফল্য
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) রাজধানীর নভোথিয়েটারে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশের ৭৩টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এ আয়োজনে তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত ৫০টি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে এমআইএসটি’র ৬টি প্রকল্প স্থান পায়, যা একক কোনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অংশগ্রহণ। আরও গৌরবের বিষয় হলো, এমআইএসটি’র দুটি প্রকল্প সেরা ১০-এর মধ্যে স্থান করে নেয়, যা অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ সাফল্য। সেরা ১০-এ স্থান পাওয়া এমআইএসটি’র প্রকল্প দুটি হলো ‘ওয়াটার রিপেলেন্ট জুট ফেব্রিক’ এবং ‘ভয়েস অ্যাসিস্ট ডিভাইস’। এ দুটি প্রকল্পের উদ্ভাবকদের প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়। ‘ওয়াটার রিপেলেন্ট জুট ফেব্রিক’ প্রকল্পের মাধ্যমে পাটের তৈরি শপিং ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মোবাইল ক্যারিয়ারসহ বিভিন্ন ব্যবহার্য পণ্যে পরিবেশবান্ধব জলরোধী প্রলেপ দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ‘ভয়েস অ্যাসিস্ট ডিভাইস’ প্রকল্পটি কথা বলতে অক্ষম, বিশেষ করে অটিজমে আক্রান্ত শিশুদের দৈনন্দিন প্রয়োজন সহজে প্রকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ এমআইএসটির এ সাফল্য দেশের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় প্রতিষ্ঠানটির ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। একই সঙ্গে এ অর্জন এমআইএসটির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনী কর্মকান্ডকে আরও উৎসাহিত করবে এবং জাতীয় উন্নয়নে প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরির ক্ষেত্রে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়। আরটিভি/এসকে
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে এমআইএসটি’র সাফল্য
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বাড়লো
সর্বজনীন পেনশন স্কিমে পেনশনারের মৃত্যুর পর নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ বছর থেকে বাড়িয়ে ৮০ বছর করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। একই সঙ্গে শরিয়াহভিত্তিক পেনশন স্কিম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা বাড়লো
আরও পড়ুন
দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ
শিগগিরই লবণের নতুন দাম নির্ধারণের ঘোষণা প্রধানমন্ত্রীর
এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে
এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার