ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

বাংলা কিউআরে যোগ হচ্ছে নতুন সুবিধা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম
প্রতীকী ছবি

বাংলা কিউআর ব্যবহার করে প্রথমবারের মতো এক সপ্তাহে হাজার কোটি টাকা ছাড়িয়েছে লেনদেন। গত ৬ থেকে ১২ সেপ্টেম্বর এক হাজার ৫৭ কোটি টাকা লেনদেন হয় এ ব্যবস্থায়। আগের সপ্তাহে এই মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৯৫৯ কোটি টাকা। এবার বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন আরও জনপ্রিয় করতে এতে যোগ হতে যাচ্ছে নতুন আরও কিছু সুবিধা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও এমএফএস কোম্পানিকে এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন জনপ্রিয় ও গ্রাহকবান্ধব এবং মার্চেন্টদের পরিশোধ গ্রহণে উৎসাহিত করতে হবে। আর এজন্য আগামী ১ অক্টোবর থেকে যে কোনো অঙ্কের কোডভিত্তিক পেমেন্টের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে দিতে হবে। সব প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের হোম পেজের বৃদ্ধাঙ্গুলির নিকটস্থ স্থানে বাংলা কিউআর আইকন দৃশ্যমান করতে হবে।

এছাড়া আগামী ৩১ অক্টোবরের মধ্যে স্ক্যানের পাশাপাশি বাংলা কিউআর ইমেজ আপলোডের মাধ্যমেও পেমেন্ট সম্পন্নের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কার্ড হিসাবধারী ছাড়াও সব সঞ্চয়ী ও চলতি হিসাবধারী যেন অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পরিশোধ সম্পন্ন করতে পারেন, সে ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদ ব্যবস্থাপনায় বর্তমানে বছরে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। আবার অপরাধমূলক ও কর ফাঁকির সব লেনদেন হচ্ছে এ ব্যবস্থায়। এ রকম বাস্তবতায় চলতি বছরের ১ জুলাই থেকে কোডভিত্তিক সব লেনদেন বাংলা কিউআরে বাধ্যতামূলক করা হয়েছে। এতে দোকান বা যে কোনো মার্চেন্ট পয়েন্টে কোনো একটি ব্যাংক বা এমএফএসের কিউআর থাকলেই যে কোনো গ্রাহক সেখানে সেবার বিল পরিশোধ করতে পারছেন। এ কারণে এই ব্যবস্থায় লেনদেন দ্রুত বাড়ছে।

বাধ্যতামূলক হওয়ার প্রথম মাস জুলাইতে বাংলা কিউআরের মাধ্যমে দৈনিক গড়ে ৪০ কোটি টাকা লেনদেন ছিল। প্রতিনিয়ত লেনদেনের পরিমাণ বেড়ে গত সপ্তাহে হাজার কোটি টাকা ছাড়িয়েছে তা। আড়াই মাসের মধ্যেই দৈনিক লেনদেন ঠেকেছে ১৫১ কোটি টাকায়। নতুন নির্দেশনার ফলে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন আরও জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওভারফ্লাই ফি থেকে শাহজালালের রেকর্ড আয়: এক বছরে ৮০৫ কোটি
বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে বিদেশি এয়ারলাইন্সগুলোর যাতায়াত (ওভারফ্লাই) থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিগত অর্থবছরে (জুলাই থেকে জুন) কেবল ওভারফ্লাই ফি বাবদ বিমানবন্দরে মোট আয় হয়েছে ৮০৫ কোটি ১ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা ২০ পয়সা। 
ওভারফ্লাই ফি থেকে শাহজালালের রেকর্ড আয়: এক বছরে ৮০৫ কোটি
সিগারেটের ক্ষেত্রে যুক্ত হলো নতুন বিধান
দেশে উৎপাদিত ও আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
সিগারেটের ক্ষেত্রে যুক্ত হলো নতুন বিধান
আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: নারীর মজুরি কেন এখনও পুরুষের চেয়ে কম
নারী ও পুরুষের আয়ের বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৮ সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সমমজুরি দিবস।
আজ আন্তর্জাতিক সমমজুরি দিবস: নারীর মজুরি কেন এখনও পুরুষের চেয়ে কম
বিশ্ববাজারে কমল তেলের দাম
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়লেও বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। তবে ব্যারেলপ্রতি দাম এখনও ১০০ ডলারের ওপরে রয়েছে। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমে আসে।  একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০.৮৮ ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবারও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল। সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার সীমান্তজুড়ে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের জন্য বিকল্প পথ ব্যবহার করে বাজারে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হতে পারে। এই প্রত্যাশাই নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কাকে অনেকটা ছাপিয়ে গেছে। আরটিভি/এসআর
বিশ্ববাজারে কমল তেলের দাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি আসা শুরু
যুক্তরাষ্ট্রের এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে করা ১৩ বছর মেয়াদি চুক্তির আওতায় মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির এলএনজি আসা শুরু
আরও পড়ুন
বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা
বাংলা কিউআরে মার্চেন্ট ফি বাতিল, লেনদেনে মিলবে ২ হাজার টাকা পর্যন্ত বোনাস
বাংলা কিউআরে ৪০ দিনে লেনদেন হয়েছে ১৫০০ কোটি টাকা