ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর পরও ইয়েন দুর্বল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের সুদহার-সংক্রান্ত পদক্ষেপে ব্যস্ত একটি সপ্তাহের শেষে শুক্রবার বৈশ্বিক শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। ব্যাংক অব জাপান সুদহার বাড়ালেও ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের দর কমেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দিনভর ওঠানামা ছিল। দিন শেষে ডাও জোন্স সামান্য কমেছে, অন্যদিকে নাসডাক কিছুটা বেড়েছে। এর আগে ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে দরপতন দেখা যায়।

বিশ্লেষকেরা বলেন, সাধারণত সুদহার বাড়ানো শেয়ারবাজারের জন্য নেতিবাচক হিসেবে বিবেচিত হয়। তবে বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর সিদ্ধান্তকে বিনিয়োগকারীরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডের দৃঢ় অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখেছেন।

এডওয়ার্ড জোন্সের বিশ্লেষক অ্যাঞ্জেলো কুরকাফাস বলেন, ‘ফেডের বিশ্বাসযোগ্যতা এখনো রয়েছে—এতে আমরা কিছুটা স্বস্তি পেয়েছি। তবে এর অর্থ এই নয় যে উচ্চ পর্যায়ে থাকা বন্ডের সুদহার আর বাড়বে না। একই সঙ্গে ভূরাজনৈতিক অনিশ্চয়তাও অনেক।’

উচ্চ সুদহার বিনিয়োগকারীদের আরও বেশি অর্থ বন্ডে বিনিয়োগের জন্য উৎসাহিত করছে বলে জানান ক্রিসেট ক্যাপিটাল ম্যানেজমেন্টের জ্যাক অ্যাবলিন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছি, কারণ বন্ডের মুনাফা শেয়ারের তুলনায় একটি প্রতিযোগিতামূলক হার দিচ্ছে।’

অ্যাবলিনের মতে, ফেডের অবস্থান নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে মোটামুটি স্পষ্ট ধারণা রয়েছে।

তিনি বলেন, ‘আর এক বা দুই দফা সুদহার বাড়তে পারে—এমন ধারণা রয়েছে। এরপর তা শেষ হবে বলে বিনিয়োগকারীরা মনে করছেন। তারা স্বল্পমেয়াদি সুদহার বৃদ্ধির পরের পরিস্থিতির দিকে নজর রাখছেন।’

তবে ইউরোপের শেয়ারবাজারে পরিস্থিতি ছিল আরও নেতিবাচক। ফ্রাঙ্কফুর্ট, লন্ডন ও প্যারিসের প্রধান সূচকগুলো প্রায় ১ দশমিক ৫ শতাংশ করে কমেছে।

এদিকে ব্যাংক অব জাপান সুদহার বাড়িয়ে তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেলেও প্রত্যাশার তুলনায় ভবিষ্যতে সুদহার বৃদ্ধির গতি ধীর হতে পারে—এমন আশঙ্কায় ডলারের বিপরীতে ইয়েনের দর পড়ে গেছে।

ব্যাংক অব জাপান সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১ দশমিক ২৫ শতাংশ করেছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও মার্কিন ফেডারেল রিজার্ভের সাম্প্রতিক সুদহার বৃদ্ধির পর বাজারে এমন সিদ্ধান্তের প্রত্যাশা ছিল।

তবে সিদ্ধান্তটি সর্বসম্মত ছিল না। ৭-২ ভোটে সুদহার বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদিত হয়।

মধ্যপ্রাচ্যের সংকটের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় জাপানের মূল্যস্ফীতির ওপরও চাপ বাড়ছে। সংকটটি শিগগির শেষ হওয়ার লক্ষণ না থাকায় ব্যাংক অব জাপানের ওপর আরও কঠোর মুদ্রানীতি নেওয়ার চাপ বাড়ছে।

কুইনটেক্স ইন্টেলের স্টিফেন ইনেস বলেন, ‘বাজার এমন প্রমাণ খুঁজছিল যে ব্যাংক অব জাপান সুদহার বৃদ্ধির মধ্যবর্তী সময়ের ব্যবধান কমাতে পারে। এ ক্ষেত্রে ভিন্নমত দেওয়া সদস্যদের ভোট গুরুত্বপূর্ণ ছিল।’

সৌদি আরব কয়েক দিনের মধ্যে তাদের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেক পুনরায় চালু করতে পারে—এমন আশায় তেলের দাম কিছুটা কমেছে। সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দিয়ে লোহিত সাগরে তেল পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটেছিল।

পরে অবশ্য তেলের দরপতন কিছুটা কমে আসে। তবে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই এখনো প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে রয়েছে।

কোম্পানিভিত্তিক লেনদেনে নাইকির শেয়ার ২ দশমিক ৩ শতাংশ কমেছে। ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে সুইজারল্যান্ডের ক্রীড়া পোশাক ব্র্যান্ড অন-এর সঙ্গে চুক্তি করায় নাইকির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের অবসান হয়েছে। তার ক্যারিয়ারের শুরু থেকেই নাইকির সঙ্গে এই সম্পর্ক ছিল।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম।
রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহের আশ্বাস রোসাটমের
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। এতে মার্কিন ডলারের দর দুর্বল হয়ে পড়ায় সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪২ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৯ দশমিক ৯৯ ডলারে দাঁড়ায়। এতে সপ্তাহজুড়ে দাম বাড়ার পথে রয়েছে মূল্যবান এই ধাতু।  এ ছাড়াও স্পট সিলভারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬৯০ দশমিক ৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১৬২ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার মূল্যও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না তার দেশ। একই সময়ে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। জেফরিজের মালিকানাধীন ট্রেডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বলেন, তেলের দাম কমে আসায় চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে যুক্তি জোরালো হচ্ছে। এতে মার্কিন ডলারের ওপর চাপ তৈরি হয়েছে এবং বন্ডের মুনাফার হারও সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নেমেছে। এমন পরিস্থিতি সোনার দাম পুনরুদ্ধারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। মার্কিন ডলারের দর দুর্বল হলে অন্য মুদ্রার ব্যবহারকারীদের কাছে ডলারে মূল্য নির্ধারিত সোনা তুলনামূলক সস্তা হয়ে ওঠে। এতে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়তে পারে। তবে জাবুরাস সতর্ক করে বলেন, সোনার বাজারে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সামষ্টিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং মূল্যস্ফীতির চাপ অব্যাহত রয়েছে। বাজারে এখনো ফেডের সুদের হার বাড়ানোর আশঙ্কা রয়েছে এবং বন্ডের মুনাফার হারও তুলনামূলক বেশি। এসব কারণে স্বর্ণের দাম আবারও কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে সোনা ধরে রাখার আকর্ষণ কমে যায়। কারণ, সোনা থেকে সুদ বা নিয়মিত আয় পাওয়া যায় না। বিপরীতে সুদযুক্ত সম্পদে বিনিয়োগের সুযোগ বাড়ে। সূত্র: রয়টার্স আরটিভি/এসআর  
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে
রাজধানীর কাঁচাবাজারে এসেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামে কিনতে হচ্ছে জানিয়েছেন ক্রেতারা। পাশাপাশি মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। তবে কমেছে ডিমের দাম।
বাজারে সরবরাহ প্রচুর, তবুও দাম তুঙ্গে
আবারও বাড়লো সোনার দাম, এবার ভরি কত?
সবশেষ দাম কমানোর পর গত কয়েকদিন দেশে অনেকটা স্থিতিশীলই ছিল সোনার বাজার। তবে, আবারও মূল্যবান ধাতুটির দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবারের দফায় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে দেশের বাজারে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম এখন দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এদিন ১০টা থেকে কার্যকর হয়েছে সোনার নতুন দর। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় সোনার গহনার দাম নতুন করে সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বাজুস।  নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম এখন ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।  অন্যদিকে,​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। এর আগে, সবশেষ গত ৫ অক্টোবর দেশের বাজারে সোনার দাম কমিয়েছিল বাজুস। সেই দাম অনুযায়ী, আজ শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার আগ পর্যন্ত ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনা ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায় বেচাকেনা হয়েছে। এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৪ হাজার ৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। আরটিভি/এসএইচএম
আবারও বাড়লো সোনার দাম, এবার ভরি কত?
রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরের সাতদিনে এলো ৭৭ কোটি ডলার
চলতি মাসের প্রথম সাত দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ৯ হাজার ৫২০ কোটি ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরের সাতদিনে এলো ৭৭ কোটি ডলার
আরও পড়ুন
মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ
নতুন মুদ্রানীতি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ে অশনি সংকেত